1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

সাতক্ষীরার আদালত পাড়ায় টাউট দালাল ও বাটপার বন্ধে আইনজীবি সহকারীদের ড্রেসকোড বাধ্যতামুলক

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার আদালত পাড়ায় আইনজীবী ও আইনজীবী সহকারী না হওয়া স্বর্ত্বেও কখনো আইনজীবী আবার কখনো আইনজীবী সহকারী পরিচয় দিয়ে সাধারণ বিচার প্রার্থীদের নানাভাবে হয়রানি করাসহ আদালতে বিভিন্ন মামলায় তদবির বানিজ্যের নামে হয়রানি করে আসছে। সাধারণ বিচার প্রার্থীদের হয়রানি বন্ধ করতে এসব চিহ্নিত টাউট, দালান ও বাটপারদের নির্মূল করার জন্য আইনজীবী সহকারী সমিতির পরিচয় পত্রসহ ড্রেসকোড বাস্তবায়ন করার জন্য কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে আদালত পাড়ায় সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন আইনজীবী ও আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দ। এমন যুগান্তকারী পদক্ষেপ বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্কের সমৃদ্ধি ঘটবে বলে মনে করেন আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সম্প্রতি গত আগষ্ট মাসের শেষের দিকে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নজরুল ইসলামের পরামর্শক্রমে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম ও সাধারণ সম্পাদক এড.এমদাদুল হকের সার্বিক সহযোগিতায় আইনজীবী সমিতির আওতাধীন আইনজীবী সহকারী সমিতির সকল নিবন্ধিত সদস্যদের পরিচয় পত্রের সাথে নির্ধারিত ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। এতে বিচারপ্রার্থীদের হয়রানি বন্ধ হবে বলে মনে করেন বার ও বেঞ্চ সংশ্লিষ্টরা।
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি সূত্রে জানা গেছে, নিবন্ধনকৃত সকল সদস্যদের বাধ্যতামূলক পরিচয় পত্রের সাথে আকাশি (ব্লু) রঙের শার্ট,কালো প্যান্ট পরতে হবে। এছাড়া সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরামর্শ অনুযায়ী সহকারী সমিতির পক্ষ থেকে দালাল, বাটপার ও টাউটদের নির্মূল করতে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সিদ্ধান্তের মধ্যে রয়েছে আদালত চত্বরে থাকাকালীন সকল আইনজীবী সহকারী সমিতির সদস্যদের বাধ্যতামূলক ইউনিফর্ম পরিধানের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আদালতের এজলাসে ইউনিফর্মসহ পরিচয় পত্র ছাড়া কেউ মামলা পরিচালনার কাজ করতে পারবে না। যদি কেউ সেটি করে তাহলে তাকে টাউট হিসেবে গন্য করা হবে। পাশাপাশি সকল দালালদের চিহ্নিত করে আদালত প্রাঙ্গণ থেকে বিতাড়িত করার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু বলে-জেলা ও দায়রা জজ আদালত এবং আইনজীবী সমিতির পরামর্শ অনুযায়ী আমাদের সমিতির সকল সদস্যদের নির্দিষ্ট পোশাক ও পরিচয় পত্র পরিধান নিশ্চিত করা হয়েছে। এতে আদালতে মামলা পরিচালনা করতে সহজ হবে । দালাল ও টাউট মুক্ত হবে আদালত প্রাঙ্গণ।
সাতক্ষীরায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.এম শাহ্ আলম জানান, সারাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারীদের নির্দিষ্ট পোশাক আছে। আমাদের সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারীদের সূ-নির্দিষ্ট পোশাক থাকা প্রয়োজন। এছাড়া বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত সম্প্রতি আইনজীবী সহকারী দের পরিচয় নিশ্চিত করতে নির্দিষ্ট পোশাক এর কথা বলেছেন। তিনি আরো বলেন অনেক সময় দেখা যায় একজন টাউট বা দালাল কোন আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে বিচার প্রার্থীকে হয়রানি করে। প্রকৃত পক্ষে এ পরিচয় দানকারী কোন আইনজীবী সহকারী নয়। সূ নির্দিষ্ট পোশাক থাকলে সাধারণ মানুষ হয়রানি হবে না। এছাড়া তিনি আরও বলেন- আইনজীবী সহকারীদের সূ-নির্দিষ্ট পোশাক থাকলে মামলা পরিচালনা করা সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট