1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে উধাও সিটি এজেন্ট ব্যাংকিং শাখার মালিক

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

এজেন্ট ব্যাংকে টাকা রেখে মাথা চাপড়াচ্ছেন গ্রাহকরা
গ্রাহকের বোধোদয় হওয়ার আগেই উধাও সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংক। পালিয়েছে প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে। এফডিআর করে পথে বসেছেন বহু মানুষ। ঘাটাইল উপজেলার গারোবাজারে এই ব্যাংকের এজেন্ট শাখা খুলে এমন প্রতারণা করেছেন নাহিদ হাসান নামে এক যুবক। তাঁর বিরুদ্ধে কয়েকদিন আগে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

লক্ষিন্দর ইউনিয়নের সিংহচালা গ্রামের আব্দুস সামাদের ছেলে নাহিদ হাসান এলাকায় পরিচিত ছিলেন নম্র-ভদ্র ছেলে হিসেবে। তাঁর ভাই শফিকুল ইসলাম এলাকার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ করে পালিয়ে প্রবাসে বাড়ি জমিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, ভাইয়ের ছিটেফোঁটা লক্ষণও নাহিদের মধ্যে ছিল না। গ্রামীণ পর্যায়ে ব্যাংকের সেবা দিতে ২০১৮ সালে গারোবাজারে আব্দুল মজিদের ঘর ভাড়া নিয়ে সিটি ব্যাংকের এজেন্ট শাখার কার্যক্রম শুরু করেন নাহিদ। তাঁর এ কাজে মানুষ বেশ সাড়া দেন। নাহিদ টার্গেট করেন প্রবাসী এবং ব্যবসায়ীদের। উদ্বুদ্ধ করেন এফডিআর করতে। সফলও হন। হঠাৎ করে গত ২ আগস্ট ব্যাংকে তালা ঝুলানো দেখতে পান গ্রহকরা। তারা ভাবেন কোনো কারণে হয়তো ব্যাংক বন্ধ। ৬ আগস্ট গ্রাহকরা পুরোপুরি বুঝতে পারেন বড়ভাই শফিকুল ইসলামের পথ বেছে নিয়েছেন নাহিদ। অর্থাৎ টাকা নিয়ে পালিয়েছেন।

গারোজাবারে রয়েছে আন্তর্জাতিক মানের একটি
এনজিও সিসিডিবির শাখা। এই এনজিওর ব্যবস্থাপক পবিত্র কুমার সরকার বলেন, ব্যাংক দেখিয়ে এনজিও থেকে ২৫ লাখ টাকার এসএমই ঋণ নিয়েছেন নাহিদ। এক লাখ ৬২ হাজার ৫০০ টাকার তিনটি কিস্তি দিয়ে পালিয়ে গেছেন। আমার মাধ্যমেও এক-দেড়শ লোক ওই ব্যাংকে একাউন্ট খুলেছেন। অনেক মানুষ টাকা জমা রেখে চোখের পানি ফেলছেন।

সিঙ্গাপুর প্রবাসী ওমর আলী তাঁর মায়ের নামে সিটি ব্যাংকের ওই এজেন্ট শাখায় একাউন্ট খুলে ১২ লাখ টাকার এফডিআর করেন। মোবাইল ফোনে ওমর আলী দৈনিক আলোকিত নিউজ কে বলে ইসলামী ব্যাংকে তাঁর এফডিআর করা ছিল। নাহিদ তাঁকে বোঝান সিটি ব্যাংকে লাভ বেশি, তাই সেটি ভেঙে এই এজেন্ট ব্যাংক টাকা রাখা হয়। তিনি বলেন, এলাকার মানুষের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে গেছেন নাহিদ।

১৪ লাখ আট হাজার টাকার এফডিআর করেছিলেন গারোবাজারের আব্দুস সাত্তার। নাহিদ পলাতক থাকায় থানায় অভিযাগ দিয়েছেন তিনি। সাত্তার জানান, দুই দিন আগে সিটি ব্যাংকের হেড অফিস থেকে লোক এসেছিলেন গারোবাজারে। তারা বলে গেছেন, গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে।

এজেন্ট ব্যাংকটির ভুক্তভোগী গ্রাহকরা জানান, মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ খবর পেয়ে ব্যাংকের হেড অফিসের লোকজন মানববন্ধন এলাকার ‘ভদ্র’ ছেলে নাহিদও তাঁর বড় ভাই শফিকুলের পথ ধরেছেন বলে অভিযোগ

করা থেকে তাদের বিরত থাকতে এবং বিষয়টি সাংবাদিকদের না জানাতে অনুরোধ করেন। এর আগে কয়েকজন লোক ১৭ আগস্ট ওই এজেন্ট ব্যাংকের সাইনবোর্ড ভেঙে ফেলেন। স্থানীয়রা সাইনবোর্ড ভাঙার বিষয়ে জানতে চাইলে ওই লোকগুলো পরিচয় দেন তারা ঘাটাইল সিটি ব্যাংকের লোক।

খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যানের সই জাল করে এজেন্ট ব্যাংকের নামে ২০২৩ সালে ট্রেড লাইসেন্স করেন নাহিদ। বিষয়টি তৎকালীন লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানতে পেরে ওই বছরের ৯ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়রা জানান, নাহিদের পালানোর খবর পেয়ে ব্যাংকের গ্রাহকরা ভিড় করেন তাঁর বাড়িতে। নাহিদকে না পেয়ে তারা ঘরের আসবাব নিয়ে যান। এ বিষয়ে কথা বলতে নাহিদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। নাহিদের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে।

ঘাটাইল সিটি ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক খালিদ ইবনে তুষার বলেন, ‘আমি ঘাটাইলে দুই বছর ধরে আছি। গারোবাজারে যে আমাদের এজেন্ট শাখা আছে, তা আমার জানা ছিল না। এজেন্ট ব্যাংকের লোকজন পালানোর পর জানতে পেরেছি।’ নিয়মিত এজেন্ট ব্যাংকগুলো অডিট করা হয় কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপশাখা এ কাজ করে না, শাখা অফিস বলতে পারবে।

কথা হয় সিটি ব্যাংকের টাঙ্গাইল শাখা অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনের সঙ্গে। তাঁর ভাষ্য, শাখা ব্যাংক থেকে এজেন্ট ব্যাংকের বিষয়ে কোনো প্রকার তদারকি করা হয় না। হেড অফিস এজেন্ট ব্যাংকিং বিভাগের সঙ্গে এজেন্ট ব্যাংকের লোকজন যোগাযোগ করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, একটি এজেন্ট ব্যাংকিং শাখার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট