1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা

পঞ্চগড় জেলা শিবিরের নতুন নেতৃত্বে রাশেদ ও মুহিব

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখায় নেতৃত্বে পরিবর্তন এসেছে। ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদ ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোহিব্বুল্লাহ মুহিব।

শুক্রবার সকালে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এক প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে এই সেটাপ সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী জেলা সভাপতি জুলফিকার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম। তিনি গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাশেদ ইসলামের নাম ঘোষণা করেন এবং তাকে শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে নতুন সভাপতির পরামর্শক্রমে মোহিব্বুল্লাহ মুহিবকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মনিরুল ইসলাম, ঠাকুরগাঁও শহর শিবির সভাপতি আমজাদ হোসাইন, সাবেক জেলা সভাপতি শফিকুল ইসলাম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) পঞ্চগড় জেলা সভাপতি মাসুদ রানা।

নতুন সভাপতি রাশেদ ইসলাম পূর্বে জেলা শিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসার ছাত্র। অপরদিকে, নবনির্বাচিত সেক্রেটারি মুহিবুল্লাহ মুহিব ছিলেন শাখার অফিস সম্পাদক এবং বর্তমানে তিনি সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ফিকহ বিষয়ে কামিল শ্রেণিতে অধ্যয়নরত।

রাশেদ ইসলাম বলেন, “সংগঠনের গঠনতন্ত্র অনুসারে এই মধ্যবর্তী নেতৃত্ব পরিবর্তন হয়েছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠনের অগ্রযাত্রায় কাজ করবো।”

উল্লেখ্য, চলতি বছরের ৬ জানুয়ারি ২০২৫ সেশনের জন্য জেলা সভাপতি হিসেবে জুলফিকার রহমান এবং সেক্রেটারি হিসেবে রাশেদ ইসলাম দায়িত্ব গ্রহণ করেছিলেন। জুলফিকার রহমান বর্তমানে কেন্দ্রীয় ছাত্রশিবিরে জনশক্তি বিভাগে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট