1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

আলোর পথিক ফাউন্ডেশনের পালিচড়া হাট শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিমেষ প্রতিবেদক:
আলোর পথিক ফাউন্ডেশন (এমআরএ কর্তৃক নিবন্ধিত) এর সামাজিক উন্নয়ন কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে পালিচড়া হাটে নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠান আজ ২০ জুন ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরিচালিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও ফাউন্ডেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাজাদুর রহমান লিটন। তিনি বলেন, “আলোর পথিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ্য হল দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। পালিচড়া হাট শাখার মাধ্যমে আমরা এ অঞ্চলের মানুষের পাশে আরও শক্তভাবে দাঁড়াতে পারবো।” ভাইচ চেয়ারম্যান আশিকুর রহমান বলেন, আলোর পথিক ফাউন্ডেশন হাটি হাটি পাপা করে আজ ৫ম শাখার উদ্বোধন হয়ে গেল। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ৫টি শাখায় ১৫০ টি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩৩ জন করে মোট ৫ হাজার জন সদস্য রয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদ্যপুস্করনী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন অর রশীদ, আলোর পথিক প্রধান কার্যালয়ের ম্যানেজার মোরছালিন, পালিচড়া হাট শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান ও মাওলানা সাহিদুর রহমান প্রমুখ। বক্তাগণ নতুন শাখার কার্যক্রম সফলতা কামনা করে ভবিষ্যতে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
পালিচড়া হাট শাখার ম্যানেজার জনাব মোঃ কামরুজ্জামান শাখার বর্তমান কর্মকাণ্ড ও পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমরা এলাকার মানুষের কাছে সেবার হাত বাড়িয়ে দিতে চাই। নতুন শাখার মাধ্যমে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।”
প্রধান কার্যালয়ের ম্যানেজার জনাব মোঃ মোরছালিন মিয়া বলেন, “শাখার কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং ফাউন্ডেশনের মূল লক্ষ্য অর্জনে কাজ অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট