1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

বিগত ৩ টি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ ও ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল-রাশেদ প্রধান

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিগত ৩ টি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ এবং ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল। আর তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে। এই কারণে উৎসবমুখর নির্বাচন প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত।
আজ শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত পঞ্চগড় জেলার সাংবাদিকদের সম্মানে ঈদ পূর্ণমিলনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
রাশেদ প্রধান আরো বলেন, আমরা বিশ্বাস করি আমাদের সমাজে ৪ টি পেশার মানুষের নিরপেক্ষ হওয়া খুবই প্রয়োজন। চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারক। মানব দেহের রোগের জন্য যেমন ভালো চিকিৎসক প্রয়োজন, সমাজের রোগ নির্ধারণ এবং নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য তেমনি ভালো সাংবাদিক প্রয়োজন, আর অন্যায় প্রতিরোধ ও বিচারের জন্য প্রয়োজন ভালো আইনশৃঙ্খলা বাহিনী আর বিচারক। সমাজ আপনাদের কাছে ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে নিরপেক্ষ এবং প্রকৃত সংবাদ আশা করে। আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশে আপনারা সেই ভূমিকা পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, জাগপা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংঠনিক জেলাগুলোতে প্রচারণা কার্যক্রম শুরু করেছে। তবে আমরা স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে চাই, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মৌলিক সংস্কার হতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী অপরাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিতে হবে।
জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সিনিয়র সহ সভাপতি মফিদার রহমান, সহ সভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা যুব জাগপার আহবায়ক কামরুজ্জামান কুয়েত, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট