1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

কোম্পানীগঞ্জে দেড় বছর আগের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় প্রায় দেড় বছর আগের একটি অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। দীর্ঘ দিন তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল-ফারুকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফয়েজ উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার এবং এসআই মো. মহসিন ও তাদের দল।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাফর আহম্মদের ছেলে শারীরিক প্রতিবন্ধী মো. শরীফের সঙ্গে মুছাপুর ইউনিয়নের নুরুল আলম রনির (২৭) ধূমপান খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। প্রথমে রনি শরীফের কাছে একটি সিগারেট চাইলে শরীফ দিতে অস্বীকৃতি জানান। এতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।
এর কিছুক্ষণ পর রনি নিজের বাড়ি থেকে টাকা নিয়ে রংমালা বাজারের একটি দোকান থেকে সিগারেট কিনে আনেন এবং ঘাটে বসে তা খেতে থাকেন। এসময় শরীফ আবার সেখানে এলে তাদের মধ্যে পুনরায় ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রনি শরীফকে রাত আনুমানিক ১টার দিকে রংমালা দারুল উলুম মাদ্রাসার পেছনে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তিনি শরীফকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড মারধর করলে শরীফ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় । এরপর রনি তার মৃতদেহ গাছের লতা পাতা দিয়ে ঢেকে রাখেন।

পরে রনি সারারাত পুকুরঘাটে বসে থাকেন এবং ভোরে শরীফের মোবাইল ফোনটি নিয়ে প্রথমে নিজের বাড়ি যান। সেখান থেকে প্রয়োজনীয় জামাকাপড় নিয়ে বসুরহাট থেকে চট্টগ্রাম পালিয়ে যান ।

ঘটনার প্রায় এক সপ্তাহ পর ঘটনাস্থল থেকে লাশের গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে। পরবর্তীতে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

বহুদিন তদন্ত শেষে, পুলিশ পরিদর্শক বিমল কর্মকার ও এসআই মহসিনের নেতৃত্বে একটি দল গতকাল (১২ জুন) এই ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি মুছাপুর ইউনিয়নের সফিকুল আলম বাহারের ছেলে নুরুল আলম রনিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এই মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানার পুলিশের সততা ও নিষ্ঠা পেশাদারিত্বে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট