1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

পঞ্চগড়ে বনবিভাগসহ বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ আকাশমনি ও ইউক্লিপটাস গাছের চারা বিক্রি

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

জাকীরুল ইসলাম সবুজ, ষ্টাফ রিপোর্টার:

পঞ্চগড় জেলার বিভিন্ন হাট-বাজার এবং এমনকি বনবিভাগের নার্সারিতেও অবাধে বিক্রি হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত আকাশমনি ও ইউক্লিপটাস গাছের চারা। পরিবেশবিদদের দীর্ঘদিনের আপত্তি ও সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব গাছের চারা ক্রয়-বিক্রয় চলছে নির্বিঘ্নে।

সদর উপজেলা থেকে শুরু করে বোদা, দেবীগঞ্জ, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলায় ছোট-বড় বিভিন্ন নার্সারি ও বাজারে এই গাছের চারা প্রকাশ্যে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, এই গাছ দ্রুত বাড়ে, কাঠের চাহিদাও বেশি। তাই চাষিরা আগ্রহী।

দেবীগঞ্জ উপজেলার একটি নার্সারিতে কথা হলে জানা যায়, চারা বিক্রেতারা আকাশমনি ও ইউক্লিপটাসকে ‘বাণিজ্যিক কাঠ’ হিসেবে উপস্থাপন করছেন, যদিও এই গাছ দুইটি মাটির উর্বরতা হ্রাস এবং জলাধার শুকিয়ে যাওয়ার জন্য দায়ী বলে পরিবেশবিদদের মত।

পরিবেশ বিষয়ক সংগঠনগুলো বলছে, এই দুটি গাছের গভীর মূলমূলে পানির স্তর নিচে নেমে যায়, এবং এসব গাছের নিচে অন্য গাছ বা শস্য জন্মাতে পারে না। ফলে জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়।

পরিবেশ ও বন মন্ত্রণালয় একাধিকবার এই দুটি গাছ রোপণ না করার আহ্বান জানালেও স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়ন হচ্ছে না। আশ্চর্যের বিষয় হলো, সরকারি বনবিভাগের নার্সারিতেও এসব গাছের চারা বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

বনবিভাগের নার্সারিতেও এসব গাছের চারা বিক্রির অভিযোগ পাওয়া গেছে ছবি- রংপুর নিউজ।
তবে এবিষয়ে পরিবেশ সচেতন নাগরিকরা সরকারের কাছে দ্রুত নজরদারি ও বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা (এসএফএনটিসি) হরিপদ দেবনাথ বলেন, “এটি সরকারি ভাবে পূর্বে নিষিদ্ধ হয়েছিল। এখন আবার নতুন করে নিষিদ্ধ করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো দাপ্তরিক চিঠি এখনো আমাদের হাতে পৌঁছেনি।”

তিনি আরও বলেন, “আমরা যে বাগানগুলোতে পূর্বে চারা রোপণ করেছি, সেসব বাগানে ক্ষতিগ্রস্ত গাছগুলোর জায়গায় নতুন করে চারা রোপণের জন্য চারা সরবরাহ করছি। তবে নতুন কোনো বাগানের জন্য বর্তমানে আমরা কোনো চারা বিক্রি করছি না।”

চারা উৎপাদনের বিষয়ে তিনি বলেন, “আমরা যে চারাগাছগুলো উৎপাদন করেছি, সেগুলো সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট নির্দেশনা পাইনি। তাই সেগুলো আমরা বিক্রি করছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, “আমরা ইতোমধ্যে বনবিভাগকে অবহিত করেছি এবং জেলা প্রশাসক স্যারের মাধ্যমে বিষয়টি তাদের দৃষ্টিগোচর করেছি। বনবিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা নুরুন্নাহার মহোদয়কেও আমরা জানিয়েছি যে নিষিদ্ধ গাছের চারা উৎপাদন ও বিক্রি বন্ধে আমরা কীভাবে তাদের সহযোগিতা করতে পারি।

উনার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি উনারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমাদের অবহিত করবেন। মূলত, তারা আমাদের জানাবেন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে—মোবাইল কোর্ট পরিচালনা হবে, নাকি অন্য কোনো প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আমাদেরকে তারা কিছু জানায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট