1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

টাকার বিনিময়ে ভিডব্লিউবির চাল বিতরণ, ১১ ইউপি সদস্য আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় উপজেলায় বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ডের চাল বিতরণে সুবিধাভোগীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগে ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্যকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার রাতে তাদের ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর আগে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণের জন্য সুবিধাভোগী বাড়ি বাড়ি গিয়ে ৫০০ টাকা করে আদায় করেন ওই ইউপি সদস্যরা। এই অভিযোগে পরিষদ চত্বরে তাদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ মানুষ।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। চাল বিতরনে অনিয়ম ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় মধ্যরাতে ওই ১১ ইউপি সদস্যকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করার সিদ্ধান্ত হয়। এসময় তাদের কাছ থেকে ১ লক্ষ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

বিডব্লিউবি কার্ড এর আওতায় গতকাল ঝলইশালশিড়ি ইউনিয়নের ২৫৮টি পরিবারকে মাথাপিছু মাসে ৩০ কেজি হারে জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত ৫ মাসের মোট ১৫০ কেজি করে চাল বিতরন কার্যক্রম পরিচালিত হয়।

আটকৃতরা হলেন, বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান, দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিজ উদ্দিন, তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রিয়নাথ রায়, পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য শুনিল চন্দ্র রায়, ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য দাহির উদ্দিন, সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য খাদেমুল ইসলাম, আট নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন ইসলাম, নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম, ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য শেফালী রাণী, ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য বিলকিস বেগম এবং ৭.৮.৯ নং ওয়ার্ডের সদস্য রুপালী বেগম।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, তারা যে অপরাধটি করেছে, এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। এখানে আমরা তাদের কাছ থেকে কিছু অর্থও পেয়েছি। তারা স্বীকার করেছে। সেই অর্থসহ সামগ্রীক বিষয়ে উপযুক্ত আদালতের কাছে আমরা সোপর্দ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আশা করছি আদালত এ ব্যপারে যথোপযুক্ত সিদ্ধান্ত দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট