1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

পঞ্চগড়ে করোতোয়া নদী সংলগ্ন এলাকায় মিলল মরদেহ

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদী সংলগ্ন এলাকা থেকে বাদশা মিয়া (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। রবিবার (২৫ মে) সকালে মাড়েয়া বামনহাট ইউনিয়নের কাউয়াখাল কাটাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত বাদশা ইউনিয়নের আরাজী শিকারপুর বামনডুবি এলাকার ফারুক হোসেনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বাদশা ঢাকায় থাকতেন। সেখানে তিনি বিভিন্ন পন্য ফেরি করে বিক্রি করতেন। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস করতেন। তাদের ভিতর পারিবারিক কলহ ছিল দীর্ঘদিনের। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোন এক সময় তিনি বাড়িতে ফিরে আসেন। পরে রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হন নিহতের মামা লুৎফর রহমান। পরে করতোয়া নদী সংলগ্ন এলাকায় এক ব্যাক্তিকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়দের ডাকাডাকি করলে তারাও ঘটনাস্থলে ছুটে যান। মরদেহের কাছে গিয়ে কারা দেখেন সেখানে বাদশা মিয়ার মরদেহ পড়ে আছে। পরে থানা পুলিশকে ৯৯৯ এর মাধ্যমে খবর দেয়া হয়। পরে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল করে।
এদিকে, মরদেহটি থেকে কিছু দূরে একটি ব্যাগ, মিষ্টির কার্টুন, পাউরুটি, এবং ঘাস মরা বিষের বোতল পাওয়া গেছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। পারিবারিক দ্বন্দ্ব থেকেই আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের মামা লুৎফর রহমান বলেন, আমি সকালে ঘর থেকে গরু বের করে বাইরে প্রসাব করতে বের হই। পরে একটি মরদেহ দেখতে পাই। গিয়ে দেখি আমার ভাগিনা বাদশা। পরে স্থানীয়দের ডাকাডাকি করলে তারাও ছুঁটে আসেন। তাকে কেউ মেরে ফেলল নাকি আত্মহত্যা করেছে জানিনা।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনসুর আলী জানান, বাদশা অনেকদিন ধরে ঢাকায় থাকতেন। গতকাল কখন বাসায় ফিরেছেন কেউ জানেনা। সকালে তার মরদেহ পাওয়া গেছে। মরদেহের পাশে একটি ব্যাগ, মিষ্টি, পাউরুটি, এবং ঘাস মারা বিষের বোতল পাওয়া গেছে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যাই। পরে ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট