1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

পঞ্চগড়ে চীনের প্রস্তাবিত ১০০০শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি স্থাপনের দাবীতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি:
চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ের বোদায় স্থাপন করার দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও  বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন বোদা বাসির ব্যানারে । রবিবার (২০ এপ্রিল) দুপুরে  বোদা বাসির ব্যানারে বোদার সর্র্বস্তরের মানুষ পঞ্চগড়-ঢাকা মহাসড়কের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে । পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সমাজসেবক ও মানবন্ধনের অন্যতম আয়োজক তফিউদ্দিন আহাম্মেদ বেলাল, মো. সফিউল আলম টুটুল, প্রভাষক এমরান আল আমিন, বোদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন হাসান, প্রভাষক হকিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ, মো. জয়নুল আল মামুন, সাংবাদিক রাশেদুজ্জামান বাবু, মো. রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মো. কাউছার আলম, প্রভাষক ওয়াসিউল ইসলাম আবু হাসান, আফসারুল ইসলাম, আব্দুল বারী, আশরাফুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ তরিকুল আলম, জাগপা নেতা সিরাজুল ইসলাম, সুনীল চন্দ্র বর্মন, লিহাজ উদ্দীন মানিক, দীপেন চন্দ্র বর্মন, আলহাজ্ব মো. সাইফুল ইসলাম মুকুল, আনিছুর রহমান প্রামাণিক নুতন, আহাম্মদ আলী, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ ও দৃষ্টি দানের নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার। এ সময় বক্তারা বলেন, পঞ্চগড়ের বোদায় চীনের অর্থায়নে ১০০০ শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করার যৌক্তিকতা সবচেয়ে বেশি। বক্তারা বলেন, ভৌগলিক অবস্থানগত দিক দিয়ে পঞ্চগড়.ঠাকুরগাঁও,দিনাজপুর ও নীলফামারী জেলার মধ্যস্থল হলো বোদা এবং পঞ্চগড় জেলারও মধ্যস্থল বোদা উপজেলা। এ সকল জেলার সাথে বোদার যোগাযোগ অত্যন্ত সহজতর। বোদা উপজেলা সদরটি বোদা-ঢাকা, বোদা রংপুর মহাসড়কের পাশে অবস্থিত এবং পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার মধ্যে দেবীগঞ্জ ও আটোয়ারীর সীমানা এবং ঠাকুরগাঁও জেলার সীমানা বোদা উপজেলার সাথে লাগোয়া। বক্তারা আরো বলেন উত্তরাঞ্চলের মধ্যে স্বাস্থ্যখাতে সবচেয়ে পিছিয়ে এ জনপদ। সরকারি হাসপাতালগুলোতে পদের তিন ভাগের একভাগও চিকিৎসক নেই। রাত দুপুরে মূমূর্র্ষ রোগী নিয়ে ছুটতে হয় রংপুর কিংবা ঢাকায়। পথেই মারা যায় অনেক রোগী। এভাবেই বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছে এ এলাকার মানুষ । ২০২৩ সালে পঞ্চগড়ে চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্যোগে ১০০০ শয্যার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন করা হলেও তা আর আলোর মুখ দেখেনি। বোদায় ১০০০ শয্যার হাসপাতাল নির্মান করার এলাকার মানুষ জমি দিতে প্রস্তুত রয়েছে। সম্প্রতি পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী ওই হাসপাতালটি নির্মাণে সম্ভাব্যতা যাচাই করতে বোদায় হাসপাতাল নির্মাণের স্থান সরেজমিন পরিদর্শন করেছেন। এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির সহ এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সু-চিকিৎসা জন্য বোদা বাসি চীনের এই হাসপাতাল বোদায় স্থাপন করার দাবি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট