1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা প্রেসক্লাব সভাপতিকে অন্তর্ভুক্ত জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার বর্তমান সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আসন্ন ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোহাম্মদ এহসানুল হক (রিপন) কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক দলের বাইরে গেলে ব্যক্তির উন্নয়ন হতে পারে,জনগণের নয়: তপু বোরকা পরে ভূমি অফিসে হাজির জেলা প্রশাসক,এরপর যা হলো সিংগাইর জোনাল অফিসে বদলিজনিত বিদায় সংবর্ধনা মাদারীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত তুচ্ছ ঘটনা থেকে হত্যাকাণ্ডের রূপ দক্ষিণ আইচায় ব্যবসায়ী বশার হত্যা মামলার আসামিরা থানা হাজতে বীরগঞ্জ পৌর প্রশাসক দীপংকর বর্মণের বিদায়,দায়িত্ব নিলেন ইউএনও সুমা খাতুন উখিয়ায় বিভিন্ন মামলায় ১৬ আসামি গ্রেপ্তার সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী ২৯শে সেপ্টেম্বর-২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা কাজিপুরে মানববন্ধন: সুজুনি ঘাটে ব্রিজ ও ‘যমুনা উপজেলা’র দাবি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করবে,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আহমেদ আযম খান চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত উখিয়ায় সিএনজির সিটের নিচে ১৩ হাজার ৪৮২ ইয়াবা, চালক আটক নান্দাইলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে ৬৭০ রোগীকে সেবা প্রদান টাঙ্গাইল কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ,সম্পাদক মিজানুর

দলের বাইরে গেলে ব্যক্তির উন্নয়ন হতে পারে,জনগণের নয়: তপু

সরাইল প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ইউনিয়নভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাকশিমুল বাজারের তালুকদার মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

জাসাস সরাইল উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আহসানুল করিম (রিপন ঠাকুর) এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাসাসের সদস্যসচিব মিনহাজুল ইসলাম জাকির।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘দলের বাইরে গিয়ে কেউ নির্বাচিত হলে ব্যক্তির উন্নয়ন হতে পারে, কিন্তু জনগণের উন্নয়ন হবে না।’ তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত এবং দলের দুর্দিনে মাঠে ছিলেন, তাঁদের মূল্যায়ন করা হবে।

তপু বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা দলের বাইরে গিয়ে বিএনপির বহিষ্কৃত নেত্রীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, আপনারা বলুন—এলাকার কী উন্নয়ন হয়েছে?’

তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন ও সরকারপ্রধান তারেক রহমান বলেছেন, দলের দুর্দিনে মিছিলের শেষের সারিতে থাকা কর্মীকেও মূল্যায়ন করা হবে। ৫ আগস্টের পর যারা দলে যোগ দিয়েছেন, তাঁদেরও দলে রাখা হবে; তবে ত্যাগী নেতা-কর্মীদের অগ্রাধিকার দিতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তপু বলেন, নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয় নির্দেশনা থাকবে। দলীয় নির্দেশনার বাইরে কাউকে নির্বাচিত করে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত না করার আহ্বান জানান তিনি। তৃণমূলের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী বাছাই করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি নেতা-কর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল ও জনগণের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা রয়েছে, তাঁদের দল মূল্যায়ন করবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল করিম রিপন, মেহেদী হাসান পলাশ, দুলাল মাহমুদ আলী, আবু সুফিয়ান সিদ্দিকী, নুরুল আমিন মাস্টার, মো. নজরুল ইসলাম, আব্দুর রউফ, মুনিরুজ্জামান সামাদ, মাজহারুল হক, জিয়াউর রহমান, আতিকুল ইসলাম (আতিক) ও মো. তানভীর আহমেদ সিহান।

এ ছাড়া স্থানীয় নেতাদের মধ্যে মো. মুজিবুর রহমান, হাজী মো. আয়ুব আলী, মো. মিলন তালুকদার (মজনু) ও আক্তারুজ্জামান শামীমসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট