1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় দুই বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করল ভারত। আজ রবিবার (২৮ জুন) থেকে দেশের ৫টি প্রধান শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন গ্রহণ শুরু হয়েছে।

গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছিল ভারত। এরপর জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ ছিল। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর এই অচলাবস্থা কাটল। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে এই সেবা মিলবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এটি চালু করা হবে।

নিচে ভারতের পর্যটন ভিসার আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের সম্পূর্ণ গাইডলাইন তুলে ধরা হলো:

অনলাইনে যেভাবে আবেদন করবেন

আবেদনকারীকে প্রথমে ভারতের অফিশিয়াল ভিসা পোর্টাল (ইউআরএল লিংক)-এ গিয়ে নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ শেষ হলে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নতুন নিয়ম

ভিসা আবেদন জমা দেওয়ার আগের দিন অত্যন্ত সতর্কতার সাথে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। আগের কর্মদিবসে পরবর্তী কর্মদিবসের জন্য স্লট উন্মুক্ত করা হয়।

ধাপ ১ (সাইন-আপ ও ফাইল আপলোড): দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে

(https://appointment.ivacbd.com/) লিংকে গিয়ে সাইন-আপ করতে হবে। এখানে আপনার ভিসার ফর্মে দেওয়া ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি (OTP) ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

ধাপ ২ (স্লট বুকিং): যারা বিকাল সাড়ে ৪টার মধ্যে সফলভাবে ফাইল আপলোড করবেন, কেবল তারাই অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগ্য হবেন। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরের দিনের একটি স্লট দেখাবে। প্রয়োজনে সেটি একবার পরিবর্তন করা যাবে।

ধাপ ৩ (ফি প্রদান): স্লট বুক হওয়ার পর অনলাইনে ভিসা প্রসেসিং ফি বাবদ ১,৫০০ টাকা পরিশোধ করতে হবে। (উল্লেখ্য, পর্যটন ভিসার কোনো নিজস্ব ফি নেই, এটি কেবল আইভ্যাকের প্রসেসিং চার্জ)।

সতর্কতা
আপলোড করা ফাইলটি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ (PDF) হতে হবে এবং এটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। এডিট করা বা বিকৃত ফাইল সরাসরি বাতিল হবে।

যেসব কাগজপত্র (ডকুমেন্ট) জমা দিতে হবে

আবেদনের সময় মূল ফর্মের সাথে নিচের কাগজগুলো যুক্ত করতে হবে:

পাসপোর্ট: মূল পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে এবং অন্তত দুটি খালি পাতা থাকতে হবে। পাসপোর্টের প্রথম ৪ পৃষ্ঠার কপি এবং আগের সব পুরোনো পাসপোর্ট অবশ্যই সাথে জমা দিতে হবে।
ছবি: ৩ মাসের মধ্যে তোলা ২×২ সাইজের রঙিন ল্যাব প্রিন্ট ছবি (পুরো মুখমণ্ডল স্পষ্ট দেখা যেতে হবে)।
পরিচয়পত্র: এনআইডি (NID) অথবা জন্ম নিবন্ধন সনদের কপি।
ঠিকানার প্রমাণ: বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিলের কপি (৬ মাসের বেশি পুরোনো হওয়া চলবে না)।
পেশার প্রমাণ: চাকরিজীবীদের জন্য নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) বা চাকরি নিশ্চিতকরণ চিঠি, শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড এবং ব্যবসায়ীদের জন্য হালনাগাদ ট্রেড লাইসেন্স।
আর্থিক সক্ষমতা: পাসপোর্টে ১৫০ ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা পর্যাপ্ত ব্যালেন্সসহ হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভিসা ইস্যুর বিষয়টি আবেদনকারীর মোবাইলে এসএমএস (SMS) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। একই সাথে চিকিৎসাপ্রত্যাশীদের সুবিধার্থে মেডিকেল ভিসার প্রক্রিয়া আরও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ভারতীয় হাইকমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট