1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলা থানার একটি অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোঃ ফরহাদ মিয়া (২০) কে যশোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। একই সাথে অপহৃত ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
র‍্যাব-১২, বগুড়া এবং র‍্যাব-৬, -৩ যশোরের যৌথ অভিযানে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন কুয়াদা বাজার এলাকার ঢাকুরিয়া রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, ভিকটিম (১৫) বগুড়ার বাগবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত ফরহাদ মিয়া তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এবং প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে সে এবং অপহরণের হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে ভিকটিম জ্যাঠার বাড়িতে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা আসামি তাকে মুখে কাপড় গুঁজে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, গ্রেফতার এড়াতে আসামি যশোরে আত্মগোপনে রয়েছে। এরপর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ফরহাদ মিয়া সোনাতলা উপজেলার উত্তর দিঘীরপাড়া (কর্নিপাড়া) এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট