বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা থানার একটি অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোঃ ফরহাদ মিয়া (২০) কে যশোর থেকে গ্রেফতার করেছে র্যাব। একই সাথে অপহৃত ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-১২, বগুড়া এবং র্যাব-৬, -৩ যশোরের যৌথ অভিযানে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন কুয়াদা বাজার এলাকার ঢাকুরিয়া রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ভিকটিম (১৫) বগুড়ার বাগবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত ফরহাদ মিয়া তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এবং প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে সে এবং অপহরণের হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে ভিকটিম জ্যাঠার বাড়িতে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা আসামি তাকে মুখে কাপড় গুঁজে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, গ্রেফতার এড়াতে আসামি যশোরে আত্মগোপনে রয়েছে। এরপর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ফরহাদ মিয়া সোনাতলা উপজেলার উত্তর দিঘীরপাড়া (কর্নিপাড়া) এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড