1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনেই ধানের শীষের বিজয়

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এ ফলাফল ঘোষণার সময় সংশ্লিষ্ট তিন আসনের বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেলার তিনটি আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।

লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী আবু তাহের পেয়েছেন ৫৬ হাজার ২৪৪ ভোট।
এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে গণসংহতি আন্দোলনের দ্বীপক কুমার ৪২৯, সিপিবির মধুসূধন রায় (কাস্তে) ৮৬৯, ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম (হাতপাখা) ৩ হাজার ২৮৩ এবং জাতীয় পার্টির জাহিদ হাসান (লাঙ্গল) ২ হাজার ১৫০ ভোট পেয়েছেন।

লালমনিরহাট-২(আদিতমারী-কালীগঞ্জ)আসনে বিএনপির রোকনউদ্দিন বাবুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ফিরোজ হায়দার লাভলু (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী মমতাজ উদ্দিন (মোটরসাইকেল) পেয়েছেন ৩ হাজার ৪৯৯ ভোট। ইসলামী আন্দোলনের মাহফুজুর রহমান (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ৯৩৯ ভোট এবং জনতার দলের ব্রিগেডিয়ার (অব.) শামিম কামাল (কলম) পেয়েছেন ২০ হাজার ১২৭ ভোট।

লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম)আসনে বিএনপির হাসান রাজিব প্রধান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ (ঘোড়া) পেয়েছেন ৭ হাজার ৯৫৯ ভোট। জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ১৫৮ ভোট। লেবার পার্টির শুভ আহম্মেদ ১৪৩, স্বতন্ত্র রেজাউল বারি সরকার (মোটরসাইকেল) ৮০৪, স্বতন্ত্র রেদাউনুল হক (তালা) ১৯১, ইসলামী আন্দোলনের ফজলুল কবীর শাহরীয়ার ৪ হাজার ৪৪২ এবং জাসদের হাবিব মোহাম্মদ ফারুক পেয়েছেন ২২৬ ভোট।
জেলার তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ের পর বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট