1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

ব্রাহ্মণবাড়িয়া-২-এ রুমিন ফারহানা-র বাজিমাত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

বাদল,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের অঙ্গীকার বাস্তবায়ন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সরাইলের এক জনসভায় তিনি বলেছিলেন, “এক বাপের বেটি হলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেই নির্বাচন করব—যেই কথা সেই কাজ।” দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হন।

জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ব্রাহ্মণবাড়িয়া-২। এক অদম্য, বিদ্রোহী নারী প্রার্থীর আত্মবিশ্বাসী লড়াই নজর কাড়ে সর্বত্র। ভয়-ভীতি ও প্রতিকূলতা উপেক্ষা করে তিনি এগিয়ে যান দৃঢ় প্রত্যয়ে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন রুমিন ফারহানা। ঘাত-প্রতিঘাত, দলীয় বহিষ্কার ও রাজনৈতিক চাপে থেকেও তিনি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের অংশের মানুষের আস্থা অর্জন করেন।

ভোটের পরিসংখ্যানে নির্বাচনী এলাকার ১৫১টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৪,৯৩,৪৯৪ জন। পোস্টাল ভোটার ছিলেন ৫,৯৫৭ জন। সর্বমোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৪,৯৯,৪৫১ জন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান প্রদত্ত বেসরকারি ফলাফল অনুযায়ী—রুমিন ফারহানা (হাঁস প্রতীক) পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট ও মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুর গাছ প্রতীক) প্রতীক পেয়েছেন ৮০,৪৩৪ ভোট। রুমিন ফারহানা ৩৮,১১৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

সরাইল উপজেলার ৮৫টি কেন্দ্রে তিনি পান ৭০,৯০২ ভোট এবং জুনায়েদ আল হাবিব পান ৪৬,৯৩৭ ভোট। আশুগঞ্জ ও বিজয়নগরের অংশের ৬৬টি কেন্দ্রে রুমিন পান ৪৭,৬৪৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী পান ৪৩,৪৯৭ ভোট।
সরাইলে ভোটদানের হার ছিল ৫০.৪% এবং আশুগঞ্জ উপজেলায় ৪০.৬৩%।

রুমিন ফারহানার বিজয়ে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের বিভিন্ন এলাকা থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হচ্ছে। ৭০ বছর বয়সী ভোটার আব্দুল গফুর বলেন, “বহুদিন পর একজন যোগ্য নেতা পেয়েছি। তার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে।”
এমবিবিএস ৫ম বর্ষের ছাত্র আরিফ মাহমুদ আহসান মেহেদি বলেন, “জীবনের প্রথম ভোট রুমিন আপাকেই দিয়েছি। তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।”

সমর্থকদের প্রত্যাশা—সংসদে গিয়ে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করবেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।

এদিকে ১৩ ডিসেম্বর জারীকৃত প্রজ্ঞাপনের আলোকে প্রদত্ত ভোটের শতকরা ৮ ভাগের একভাগ ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন কয়েকজন প্রার্থী, তাঁদের মধ্যে রয়েছেন—
আশরাফ মাহদী (এনসিপি) জিয়াউল হক মৃধা (জাতীয় পার্টি)
এসএন তরুণ দে (স্বতন্ত্র) তৈমুর রেজা শাহজাদ (জাসদ রব)
নেছার আহমেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
মোঃ মাইনুদ্দিন (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)
শরিফা আক্তার (আমজনতা পার্টি)।

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
১৩/০২/২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট