1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

সরাইলের অরুয়াইলে দিনভর হাঁস মার্কার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে।

সোমবার (২ফেব্রুয়ারি) অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া, কাকরিয়া, রাজাপুর, দুবাজাইল ও বারপাইকা গ্রামে গণসংযোগ ও একাধিক জনসভায় অংশ নেন তিনি।

রাণীদিয়া, কাকরিয়া ও রাজাপুর গ্রামের বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন,“আমি বিগত সময়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য থাকাকালীন আপনাদের এলাকার অর্ধেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করে রেখেছি।”

সড়ক ও যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন,
“অরুয়াইল চেত্রানদীর ওপর ব্রিজ এবং রাণীদিয়া, কাকরিয়া, রাজাপুর ও দুবাজাইলের পাকা সড়কের জন্য আমি এমপি থাকাকালীন ডিও লেটারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে একনেক সভায় অনুমোদন করিয়েছি। আপনারা যদি ১২ ফেব্রুয়ারি হাঁস মার্কায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেন, তাহলে আগামী নির্বাচনে পাকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। উন্নয়ন না করতে পারলে আমি আর ভোট চাইতে আসব না।”

মেঘনা নদীর ভাঙন প্রসঙ্গে তিনি বলেন,
“আমি নির্বাচিত হলে রাজাপুর, দুবাজাইলসহ মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন রোধে সরকারিভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।”

শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি পরিবার-পরিজন নিয়ে সকালেই ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন এবং ফলাফল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। কোনো শিয়াল যেন আমার হাঁসের ডিম বা হাঁসের ছানা চুরি করতে না পারে—আপনারা পাহারা দিয়ে রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট