1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন, ভারতীয়দের মাথায় হাত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নতুন করে কঠোরতা আরোপের ফলে বড় ধাক্কা খেয়েছেন ভারতীয় পেশাজীবীরা। বিশেষ করে এইচ-১বি ভিসা নিয়ে টেক্সাস রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে রাজ্যটির সরকারি খাত ও বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মরত বিদেশি কর্মীরা অনিশ্চয়তার মুখে পড়েছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যের অধীনস্থ সব সংস্থা, সরকারি বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের জন্য এইচ-১বি ভিসা আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এক সরকারি চিঠিতে গভর্নর অ্যাবট জানান, এইচ-১বি ভিসা কর্মসূচির ফলে এমন অনেক চাকরি বিদেশিরা পাচ্ছেন, যেগুলো স্থানীয় নাগরিক—বিশেষ করে টেক্সাসের বাসিন্দাদের দ্বারা পূরণ করা সম্ভব ছিল। তার মতে, প্রকৃত বিশেষায়িত ও দক্ষ কর্মসংস্থানের চাহিদা পূরণের বদলে এই কর্মসূচি অপব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, টেক্সাসকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক রাজ্য হিসেবে ধরে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হিউস্টন ক্রনিকলের বরাতে প্রকাশিত ফেডারেল তথ্যে দেখা গেছে, টেক্সাসে এইচ-১বি ভিসাধারীদের বড় একটি অংশ বেসরকারি খাতে কর্মরত হলেও সরকারি বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে বিদেশি কর্মীর উপস্থিতিও উল্লেখযোগ্য।

নতুন নির্দেশনা অনুযায়ী, এই স্থগিতাদেশ কার্যকর থাকবে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত। ফলে রাজ্যের সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাত সরাসরি প্রভাবের মুখে পড়বে।

এছাড়া গভর্নরের নির্দেশে বলা হয়েছে, আগামী ২৭ মার্চের মধ্যে রাজ্যের সব সংস্থাকে এইচ-১বি ভিসা সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদনে ভিসা নবায়নের আবেদন সংখ্যা, আবেদনকারীদের নাগরিকত্ব এবং বর্তমান ভিসার মেয়াদসহ নানা তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয়রা। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫.২ মিলিয়ন ভারতীয়ের মধ্যে প্রায় ৫৭০ হাজারই টেক্সাসে বসবাস করেন। এছাড়া নিউ জার্সি, নিউইয়র্ক ও ইলিনয় রাজ্যেও উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় অভিবাসী রয়েছেন।

বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া ভিসা সংক্রান্ত আরও কড়াকড়ি ভারতীয় কমিউনিটির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মার্কিন পরিসংখ্যান ব্যুরোর ২০২৩ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে ভারতীয়দের অংশ উল্লেখযোগ্যভাবে বেশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট