1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

নতুন লুকে নজর কাড়লেন তাহসান পত্নী রোজা

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

সংগীতশিল্পী তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদের দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হয়েছে। এই বিশেষ সময়ে অ্যানিভার্সারি লুকে নতুন করে আলোচনায় উঠে এসেছেন রোজা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার কিছু ছবি মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।

গত বছর ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দেন তাহসান। এক বছর পূর্তিতে সেই স্মরণীয় দিনের আনন্দ যেন আবারও ফিরে এসেছে তাদের জীবনে। বিবাহবার্ষিকী উপলক্ষে রোজার শেয়ার করা ছবিগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝে প্রশংসার ঝড় ওঠে।

ছবিতে দেখা যায়, ঝলমলে সিকুইন দেওয়া বডিকন গাউনে রোজাকে। গ্ল্যামারাস এই সাজে তাকে বেশ আত্মবিশ্বাসী ও আভিজাত্যপূর্ণ লুকে ধরা দিয়েছে। বিভিন্ন লুকে ভক্তদের নজর কাড়লেও এবার তার উপস্থিতি যেন আরও বেশি চমক জাগিয়েছে।

অ্যানিভার্সারি উদযাপনের আয়োজনে ছিল বিশেষ কেকও। সাদা ক্রিমে মোড়ানো কেকটি সাজানো ছিল বড় লিলি ফুল ও মোমবাতি দিয়ে। পাশে রাখা ছিল একটি গোলাপের তোড়া। অনেকের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এমন সুন্দর সারপ্রাইজ দিয়েছেন তাহসান নিজেই।

উল্লেখ্য, তাহসান ও রোজার বিয়ের খবর গত বছর হঠাৎ করেই প্রকাশ্যে আসে এবং মুহূর্তের মধ্যেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরে জানা যায়, রোজা আহমেদ পেশায় একজন মেকআপ আর্টিস্ট।

রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে নিজের প্রতিষ্ঠিত ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ সফলভাবে পরিচালনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট