1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

নান্দাইলে বেহাল সড়কে জনদুর্ভোগ, সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা বাকচান্দা বাজার থেকে নান্দাইল বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা বাজারে সড়কের দুই পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে জনদুর্ভোগ নিরসন কমিটি, বাকচান্দা।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জানান, প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ বাকচান্দা- নান্দাইল সড়কটি গত দুই বছর ধরে চরমভাবে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ উপজেলা সদর, কলেজ, হাসপাতাল ও বাজারে যাতায়াত করেন। সড়কের পাশেই রয়েছে স্কুল, মাদ্রাসা ও মাতৃসদন হাসপাতাল। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও বয়স্ক মানুষের চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়, কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

মানববন্ধনে অংশ নেওয়া বাকচান্দা সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক উসমান ফারুক বলেন,“ভাঙা রাস্তার কারণে শিক্ষার্থীরা নিয়মিত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে মাদ্রাসায় আসতে বাধ্য হচ্ছে। অনেক সময় অভিভাবকেরা সন্তানদের পাঠাতেই ভয় পান।”

বক্তারা আরও অভিযোগ করেন, জরুরি সময়ে অ্যাম্বুলেন্স, রিকশা, ভ্যান ও বাস চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে। ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জনদুর্ভোগ নিরসন কমিটির আহ্বায়ক সোহেল রানা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সড়ক সংস্কারে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সড়ক সংস্কারের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট