1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় উদ্যোগে সারাদেশ থেকে আগত সাংবাদিকদের অংশগ্রহণে এক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দিনব্যাপী এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন দেশবরেন্য সাংবাদিক, লেখক, কলামিষ্ট ও উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনে সহধর্মিণী বর্তমান সভাপতি মোছাঃ আছিয়া আক্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ আলমগীর গনি, সার্বিক সহযোগিতায় ছিলেন নীতিনির্ধারক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ জামাল হোসেন, সদস্য সচিব আবুল বাশার মজুমদার। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন নীতিনির্ধারক পরিষদের কেন্দ্রীয় সদস্য ও মরহুম আলতাফ হোসেনের সুযোগ্য পুত্র মোঃ মনজুর হোসেন, কার্যনির্বাহী পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, সহ-সভাপতি মোঃ শাজাহান হাওলাদার সহ বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও মাদারীপুর জেলা সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর, সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আজিজুর রহমান জয়নাল, কক্সবাজার জেলার সভাপতি মোঃ ওসমান হোসেন এলি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলার সভাপতি লায়ন শিকদার আরিফুল হক টিটো।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা পৃথক-পৃথক বক্তব্যে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছেন, সাগর-রুনি হত্যাকান্ডের দ্রুত বিচার সহ সকল হত্যাকান্ডের বিচার দাবী করেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠিত হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তারা সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকার প্রশংসা করেন।
সমাবেশে বক্তারা আরো বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার দিতে হবে। হয়রানি, নির্যাতন ও মিথ্যা মামলা বন্ধ করতে হবে। কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর গনি তার বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি সাংবাদিক পেশাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহবান জানান, তিনি কেন্দ্রীয়, বিভাগ ও জেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দকে সারাদেশে সংগঠনের কার্যক্রম আরো জোরদার করার আহবান জানান। অনুষ্ঠানটি শেষের দিকে রেফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত জাঁকজমক, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খভাবে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট