1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার

বগুড়ার ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:

“মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”—এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উদ্যোগে আয়োজিত ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টায় বগুড়া স্টেশন ক্লাব ইনডোর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন,“মাদক শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত রাখতে পারলেই মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে তাদের দূরে রাখা সম্ভব। এ ধরনের আয়োজন প্রশংসনীয় এবং সময়োপযোগী।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস বলেন,“মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে হলে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সাজ্জাদ উল হক বলেন,“মাদকাসক্তি একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। ক্রীড়াচর্চা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের সুস্থ পথে ফেরানো সম্ভব। মাদক নিরাময় কেন্দ্রগুলোর অংশগ্রহণ এই আয়োজনকে আরও অর্থবহ করেছে।”

জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আকরাম হোসেন বলেন,“খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। মাদকবিরোধী আন্দোলনে ক্রীড়া কার্যক্রমকে আরও বিস্তৃত করা প্রয়োজন।”

প্রসিকিউটর মো: শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন,“মাদক অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি। এই প্রতিযোগিতা তরুণ সমাজকে সচেতন করার একটি কার্যকর উদ্যোগ।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার জেলার উপপরিচালক মোহা: জিললুর রহমান।

তিনি বলেন,“ডিএনসি বগুড়া বিশ্বাস করে—শুধু অভিযান নয়, প্রতিরোধই মাদক নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী উপায়। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর অংশগ্রহণ প্রমাণ করে, আমরা সবাই একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”

এই প্রতিযোগিতায় বগুড়া জেলার নিবন্ধিত ১৯টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং ডিএনসি বগুড়ার একটি টিমসহ মোট ২০টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার ফাইনাল খেলায় ব্যাডস নিরাময় কেন্দ্র চ্যাম্পিয়ন এবং র‍্যান রিহাব বগুড়া রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি জনাব গোপাল তেয়ারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে এই ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫-এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।

এই আয়োজনের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক জীবনের পথে উদ্বুদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট