1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

মাদারীপুর–১ (শিবচর) সংসদীয় আসনে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনায় উঠান বৈঠক

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর–১ (শিবচর) সংসদীয় আসনে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনায় উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ত্যাগী নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালাকান্দি এলাকায় আলতাফ মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে লিটন মুন্সির বাড়িতে পৃথক দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

উঠান বৈঠকে উপস্থিত বক্তারা বলেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা বিএনপির একজন ত্যাগী ও কর্মীবান্ধব নেতা। তিনি প্রতিনিয়ত নেতাকর্মীদের খোঁজ খবর রাখেন। আন্দোলন সংগ্রামের সময় অনেক নেতাকর্মী কারাবরণ করলে একমাত্র তিনিই তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন।

বক্তারা আরও বলেন, বিএনপি প্রথমে তাঁকে মনোনয়ন দিলেও পরে তা স্থগিত রেখে অন্য একজন জনবিচ্ছিন্ন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা শিবচরবাসীর জন্য চরম অপমান। এই অপমানের জবাব শিবচরের জনগণ ভোটের মাধ্যমে দেবেন এবং কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে পাঠাবেন। কারণ শিবচরের সাধারণ মানুষ কোনো মার্কা চেনে না তাদের মার্কা হলো কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন
আপনাদের উপস্থিতিই আমাকে কাজ করার অনুপ্রেরণা ও শক্তি যোগায়। আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো। দল আমাকে মনোনয়ন দিয়েও পরে একটি কুচক্রী মহলের চক্রান্তে তা স্থগিত করেছে। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে বিএনপির কোনো আন্দোলন সংগ্রামে কখনো মাঠে দেখা যায়নি। এমনকি তিনি ১৮টি ইউনিয়ন ও পৌরসভায় নিজের এজেন্টও ঠিকভাবে দিতে পারবেন না।

তিনি আরও বলেন দল ভুল করতে পারে কিন্তু শিবচরের সাধারণ মানুষ ভুল করবে না। আমি ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। মৃত্যুকে মেনে নিয়েও কখনো আপনাদের ছেড়ে রাজপথ ছাড়িনি। শিবচরে ৯০ শতাংশ মানুষই সাধারণ মানুষ আমিও তাদেরই একজন। সাধারণ মানুষের ভোটেই যদি এমপি হওয়া যায় তাহলে আমি কেন পারবো না?

কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন
আপনারাই সকল ভোটের মালিক আপনারাই শক্তি। আপনাদের ভোটই আমার আসল মনোনয়ন। আপনারা যদি আমাকে মনোনয়ন দেন তাহলেই আমি এমপি হবো। জনগণই সব ক্ষমতার উৎস। ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো:শাহজাহান মোল্লা (সাজু), সন্ন্যাসীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কহিনুর হাওলাদার, মজিবর রহমান শিশু সরদার, মোতাহার হোসেন বেপারী, বকুল ঢালী, কাজী খোকন, জসিম মৃধা, সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন, দাদন ঢালী, বাদশা বেপারী, ব্যবসায়ী তাজউদ্দিন মোল্লা, জুলহাস বেপারী, মিজানুর রহমান বাবু মোল্লা, বাচ্চু খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট