1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

অবৈধ পুকুর খননকে কেন্দ্র করে কৃষক হত্যাকাণ্ড, বিক্ষোভ ও স্মারকলিপি

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম,রাজশাহী ব্যুরো:

রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটরের নিচে ফেলে কৃষক আহমেদ জোবায়েরকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ‘মোহনপুর উপজেলা নাগরিক কল্যাণ কমিটি’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সকাল থেকে মোহনপুর উপজেলা চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নিহত কৃষক জোবায়েরের হত্যাকা- অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী ঘটনা। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে। এ জন্য তারা প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে বেলা ১২টার দিকে মোহনপুর উপজেলা নাগরিক কল্যাণ কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ১২১ জন কৃষক স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, ‘কৃষি কাজই তাদের একমাত্র উপার্যনের অবলম্বন। কিন্তু তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে, এক শ্রেণির ভূমিদস্যু গত কয়েক বৎসর ধরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করে পরিবেশ দুষণ করছে। যার ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর রাতের বেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই উপজেলার ভীমনগর গ্রামের মুন্তাজ আলীর ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন, মুনসুর আলীর ছেলে জাকির হোসেন, আ: মজিদের ছেলে আনিসুর রহমান বকুল এবং ভাতুড়িয়া গ্রামের আ. আলিম খামারুর ছেলে বিপ্লবের নেতৃত্বে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে জোর পূর্বক পুকুর খনন করতে যায়। স্থানীয় জনসাধারণ এতে বাধা দেন। এ সময় ভূমিদস্যুদের নির্দেশে এক্সকাভেটর মেশিনের চালক আবদুল হামিদ জমির মালিকের ছেলে আহমেদ জোবায়েরকে মেশিনের মাথা দিয়ে আঘাত করে।

জোবায়ের মাটিতে লুটিয়ে পড়লে মেশিনের চাকায় পিষ্ট করে হত্যা করে। হত্যা মামলাটি থানায় দায়ের করা হলেও এখন পর্যন্ত প্রকৃত আসামিদের গ্রেপ্তারের তেমন তৎপরতা পরিলক্ষিত হয়নি। এই অবস্থায় তারা অবিলম্বে প্রকৃত সকল হত্যাকারীদের গ্রেপ্তার, মেশিনের চালককে দ্রুত রিমান্ডে আনা, মোহনপুর উপজেলায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করা এবং আহমেদ জোবায়ের পরিবারের নিরাপত্তা প্রদান করারসহ তারা হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় লোকজন বলেন, বড় পালশা গ্রামে মাঠে সব আবাদি জমি।

সেখানে বাণিজ্যিক ভিত্তিতে কেউ কোনো পুকুর খনন করেননি। হঠাৎ করে গত বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাঁরা জানতে পারেন, সেখানে পুকুর খনন করার জন্য গোপনে এক্সকাভেটর নামানো হয়েছে। এই খবর মসজিদের মাইক থেকে মোয়াজ্জিন আবদুল মান্নান ঘোষণা করেন। তখন গ্রামের লোকজন মাঠের দিকে ছুটে যান। প্রথম দিকে জুবায়েরসহ সাত থেকে আটজন পুকুর খননের প্রতিবাদ জানান। তখন চালক আবদুল হামিদ দ্রুত এক্সকাভেটরের বাকেট (মাথা) চারপাশে ঘোরাতে থাকেন। এতে ধাক্কা লেগে জোবায়ের মাটিতে পড়ে যান। চালক আবদুল হামিদ এক্সকাভেটর নিয়ে পালানোর চেষ্টা করেন।

এক পর্যায়ে জোবায়ের গায়ের ওপর দিয়ে এক্সকাভেটর চালিয়ে দেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্মারকলিপি গ্রহণ করে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়ে বলেন, প্রশাসন সব সময় অবৈধ পুকুর খননসহ যে কোনো অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে রয়েছে। তিনি এই কৃষক হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশকে অনুরোধ করেছেন।

এছাড়া তিনি কৃষকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, চালক আবদুল হামিদকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদী ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশী অভিয়ান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট