1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

শোক ও শ্রদ্ধায় ফুলবাড়ী: শহীদ ওসমান হাদীর স্মরণে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টায় ফুলবাড়ী কাছারি জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো মসজিদ প্রাঙ্গণে ছিল শোক ও শ্রদ্ধার আবহ।

দোয়া মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা সেকেন্দার আলী। তিনি বলেন, “শহীদ ওসমান হাদী ছিলেন ইসলামী আন্দোলনের একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি মাস্টার। তিনি শহীদ ওসমান হাদীর আদর্শ অনুসরণ করে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার বেলাল হোসেন। শেষে কাশীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলজার হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়ায় শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতের উচ্চ মাকাম দানের বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিরা শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট