1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

কালিয়াকৈর আশ্রয়ন প্রকল্প প্রভাবশালীদের দখলে, কর্মহীনতায় উচ্ছেদ হচ্ছেন প্রকৃত গৃহহীনরা

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

সরকারের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত মানবিক উদ্যোগ আশ্রয়ন প্রকল্প আজ কালিয়াকৈরে রীতিমতো প্রভাবশালী মহলের দখলকেন্দ্রে পরিণত হয়েছে। যাদের মাথাগোঁজার ঠাঁই ছিল না, তাদের জন্য নির্মিত ঘরগুলো এখন স্থানীয় নেতা, রাজনৈতিক কর্মী এবং প্রাইভেট কারে চলাচলকারী সচ্ছল ব্যক্তিদের কবজায়। আর কর্মসংস্থানের অভাবে প্রকৃত গৃহহীনরা একে একে প্রকল্প ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, আশ্রয়ন প্রকল্পের বহু ঘরে তালাবদ্ধ দরজা, অথচ তালিকাভুক্ত সুবিধাভোগীরা সেখানে নেই। খোঁজ নিয়ে জানা যায়, জীবিকার অভাবে তারা ঢাকার বিভিন্ন বস্তি, গাজীপুর শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় দিনমজুরের কাজে চলে গেছেন। তাদের অনুপস্থিতির সুযোগে এসব ঘর দখল করে নিয়েছে স্থানীয় ক্ষমতাসীন দলের নাম ব্যবহারকারী নেতা-কর্মী ও প্রভাবশালী চক্র।
অভিযোগ রয়েছে, আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দের সময় থেকেই চলে ঘুষ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক সুপারিশের বাণিজ্য। অনেক প্রকৃত গৃহহীনকে তালিকায় রাখা হলেও বাস্তবে ঘরের চাবি দেওয়া হয়নি। আবার কেউ কেউ অস্থায়ীভাবে ঘর পেলেও টিকে থাকার মতো কাজ না থাকায় বাধ্য হয়ে সেগুলো ছেড়ে চলে যেতে হয়েছে।
স্থানীয় এক ভুক্তভোগী বলেন, “আমাদের থাকার জায়গা দেওয়া হলো, কিন্তু পেট চালানোর কাজ নেই। বাধ্য হয়ে পরিবার নিয়ে বাইরে চলে গেছি। এখন শুনছি আমাদের ঘরে বড়লোকরা থাকছে।” আরও ভয়াবহ তথ্য উঠে এসেছে—কিছু ঘরে প্রভাবশালীরা নিয়মিত ভাড়াটিয়া বসিয়ে অর্থ আদায় করছে। সরকারি আশ্রয় এখন পরিণত হয়েছে ব্যক্তিগত আয়ের উৎসে। প্রশাসনের নাকের ডগায় এমন অনৈতিক কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
বিশেষজ্ঞরা বলছেন, আশ্রয়ন প্রকল্প কেবল ঘর নয়, এটি টেকসই পুনর্বাসনের একটি মডেল। অথচ এখানে কর্মসংস্থান, নজরদারি ও জবাবদিহিতার সম্পূর্ণ অভাব প্রকল্পটিকে ব্যর্থ করে তুলছে। এলাকাবাসীর দাবি—অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, অবৈধ দখলদার উচ্ছেদ, বরাদ্দ তালিকা প্রকাশ এবং প্রকৃত গৃহহীনদের জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। অন্যথায় কালিয়াকৈরের আশ্রয়ন প্রকল্প দুর্নীতি ও দখলবাজির এক জ্বলন্ত উদাহরণ হিসেবেই থেকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট