1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

পরকীয়া নয়, টিকটক‌ই কেরে নিলো তাজা প্রাণ? স্ত্রীকে হত্যার পর টয়লেটে লাশ লুকিয়ে রাখে স্বামী

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি টিকটক ভিডিওকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গোপন রাখতে নিজ বাড়ির টয়লেটের হাউজে লাশ লুকিয়ে রাখার ঘটনাও প্রকাশ পেয়েছে।

ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়া এলাকায়। নিহত গৃহবধূ মারুফা (২৫) সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়ার মাহবুব আলীর মেয়ে। তিনি নুড়ুইল মধ্যপাড়ার শাহজাহান আলীর ছেলে মুকুল মিয়ার (৩১) স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাতে মারুফা তার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে নাচ-গানের কিছু ভিডিও টিকটকে ধারণ করা হয়, যা পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওকে কেন্দ্র করে স্বামী মুকুল মিয়ার সঙ্গে মারুফার কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়।

এক পর্যায়ে ক্ষুব্ধ স্বামী মুকুল মিয়া তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের পর মরদেহ গোপন করতে বাড়ির টয়লেটের হাউজে লাশ রেখে মুখ বালু, খোয়া ও সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মারুফা অন্য ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছে—এমন ভুয়া তথ্য আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে ছড়িয়ে দেন মুকুল।

এমনকি ঘটনার কয়েকদিন পর, ১৫ ডিসেম্বর মুকুল মিয়া নিজেই বগুড়া সদর থানায় বাদী হয়ে স্ত্রী নিখোঁজের একটি সাধারণ অভিযোগ দায়ের করেন, যাতে সন্দেহের তীর ভিন্ন দিকে ঘুরে যায়।

অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ও বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন মুকুল মিয়াকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার দেওয়া তথ্যে নিজ বাড়ির টয়লেটের হাউজ থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত মুকুল মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট