1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

রাজশাহীতে আন্তঃকলেজ ফুটবলের তৃতীয় আসর শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের ৮টি জেলার ১৬টি কলেজ দল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা জাতি গঠনের অন্যতম হাতিয়ার। নিয়মিত খেলাধুলা মন ও শরীরকে সুস্থ, সতেজ ও প্রাণবন্ত রাখে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া—আজকের এই প্রতিযোগিতা থেকেই আগামী দিনের রাইজিং স্টার তৈরি হবে। তরুণ সমাজকে খেলাধুলার অঙ্গনে ফিরিয়ে আনা এই আয়োজনের প্রধান লক্ষ্য। খেলার মাঠে দর্শকই খেলাধুলার প্রাণ—সুন্দর ও পরিচ্ছন্ন খেলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট তরুণদের জন্য প্রতিযোগিতার মঞ্চের পাশাপাশি সুস্থ জীবনধারা, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে তোলার এক কার্যকর উদ্যোগ। বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক আয়োজন ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। এসময় রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান বলেন, খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে; তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে ক্রীড়া চর্চার বিকল্প নেই।

পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেন, এই টুর্নামেন্টের গুরুত্ব কেবল খেলায় সীমাবদ্ধ নয়। কলেজ পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। একই সঙ্গে এটি মাদক ও অপরাধমুখী প্রবণতা থেকে তরুণদের দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে। বিভাগীয় পর্যায়ে এমন আয়োজন শিক্ষাঙ্গনে ক্রীড়া সংস্কৃতি জোরদার করে এবং জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণের ক্ষেত্র তৈরি করবে।
উদ্বোধনী ম্যাচে রাজশাহীর নওহাটা সরকারি কলেজ মুখোমুখি হয় পাবনা জেলার বেড়া সরকারি কলেজের। এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো চার দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লড়াই, যেখানে বিভাগজুড়ে কলেজ পর্যায়ের সেরা খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছে।

টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রাজশাহীতে তৃতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট কলেজ পর্যায়ে ফুটবলের ধারাবাহিকতা তৈরি করছে। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের ৮টি ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে, যা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। নকআউট ভিত্তিতে প্রথম রাউন্ড শেষে বিজয়ী ৮টি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। সেখানে ৪টি ম্যাচের মাধ্যমে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। নির্ধারিত দিনে সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠে। বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, নওহাটা সরকারি কলেজের অধ্যক্ষ মো. সাইদ আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, তৃতীয় আসরের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী কলেজগুলো হলো—রাজশাহী জেলা থেকে নওহাটা সরকারি কলেজ ও সরদহ সরকারি কলেজ; পাবনা জেলা থেকে বেড়া সরকারি কলেজ ও আটঘড়িয়া সরকারি কলেজ; নাটোর জেলা থেকে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ও সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ; সিরাজগঞ্জ জেলা থেকে গজাইল অনার্স কলেজ ও বেলকুচি সরকারি কলেজ; বগুড়া জেলা থেকে সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া সরকারি জেলা কলেজ; জয়পুরহাট জেলা থেকে সরকারি মুজিবুর রহমান আক্কেলপুরী কলেজ ও কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসা; নওগাঁ জেলা থেকে সাপাহার সরকারি কলেজ ও মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট