1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবিবিভাগের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে “আরবি ভাষাকে সম্মান জানানো নিজেকে সম্মানিত করার অংশ”-ধর্ম উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

সেলিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চবি আরবি বিভাগের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ১৭ ডিসেম্বর সকাল ১০.০০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চবি আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়াহ আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর(একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ কামাল উদ্দিন, কলা মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল শাহীন খান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “আরবি ভাষা একটি আন্তর্জাতিক এবং বহুপ্রাচীন ভাষা, যার গুরুত্ব ও মূল্য অপরিসীম। আরবি ভাষার প্রভাব বিশ্বব্যাপী। এটি কেবল ভাষা নয়, সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ বাহক। বর্তমান বিশ্বে আরবি ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর গুরুত্বও ক্রমবর্ধমান। এ ধরনের একটি ভাষাকে সম্মান জানানো আসলে নিজেকে সম্মানিত করারই অংশ। বিশেষভাবে মুসলিমদের জন্য আরবি ভাষার মর্যাদা আরও বেশি, কারণ এটি পবিত্র কুরআনের ভাষা। এই ভাষা হলো ইহজগত এবং পরজগতের মধ্যে সংযোগকারী মাধ্যম।

সভাপতিত্বে বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার বলেন, আরবি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা। বিশ্বে এ ভাষার গুরুত্ব ব্যাপক। ধর্মীয়, অর্থনৈতিক, কূটনৈতিক কিংবা শ্রমবাজার সকল ক্ষেত্রেই এই ভাষা পুরো পৃথিবীতে বিশেষ জায়গা দখল করে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়েও আরবি ভাষা শিখানো হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়াতুর নূর আল ইসলামিয়ার পরিচালক আল্লামা উবায়দুল্লাহ হামজা, জামিয়া দারুল মারিফের পরিচালক আল্লামা মুহাম্মদ ফোরকান উল্লাহ খলীল, চাকসুর ভিপি ইবরাহিম হোসেন রনি, সোবহানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হারুন উর রশীদ, হাটহাজারী মাদ্রাসার আরবি বিভাগের প্রধান আল্লামা আনোয়ার শাহ আল আজহারী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মঈন উদ্দিন আজহারী, নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল হালিম রিজভী, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবু ছালেহ মুহাম্মদ ছলিম উল্লাহ। অনুষ্ঠানে আরবি কবিতা পাঠ করেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ ও প্রফেসর ড. মুহাম্মদ সোলাইমান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গেস্ট অব অনার প্রফেসর ড. ইয়াহিয়াহ আখতার বলেন, সারা বিশ্বে আরবি ভাষাকে গুরুত্ব দেয়া হচ্ছে, তাই আমাদের ও উচিত আরবি ভাষা গুরুত্ব দেয়া। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর(একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, জ্ঞান অন্বেষণের জন্য আরবি অবশ্যই শিখতে হবে। আরবি ভাষা যদি আমরা জানি তাহলে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, আরবি ভাষা মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম ভাষা। আরবি ভাষার মাধ্যমে আমরা ধন্য। চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের বলেন, প্রতি বছর ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী আরবি ভাষা দিবস পালিত হয়। এছাড়াও বিশ্বের ২২ টি দেশে আরবি ভাষা প্রচলিত আছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। অনুষ্ঠানে আরবি বিভাগের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী’সহ’ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আরবি বিভাগের সার্বিক উন্নয়ন কামনা করে দু’আ ও মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট