1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

টংগীবাড়ীতে গ্রামের সড়কে হাঁটতে বের হয়ে প্রাণ গেছে ৪ বছরের শিশুর

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার মটুকপুর গ্রামে চাচাতো বোনদের সাথে গ্রামের সড়কে ঘুরতে বেরিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাফওয়ান নামের ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর ওই গ্রামের রাকিব হাসান এর ছেলে।
জানা গেছে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাফওয়ান তার চাচাতো বোনদের সঙ্গে গ্রামের সড়কে হাঁটছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। দ্রুত চিকিৎসার পাওয়ার আশায় তাকে ঢাকার আজগর আলী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।

পরে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মটুকপুর মাদ্রাসা মাঠে সাফওয়ানের জানাজা শেষে আড়িয়ল কবরস্থানে দাফন করা হয়।

নিহত শিশুর চাচা বাবু মোল্লা জানান, দুর্ঘটনার পর অটোচালক তাদের সঙ্গে টংগিবাড়ী হাসপাতাল পযর্ন্ত ছিলেন। তবে শিশুটির জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত থাকায় তখন চালকের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়নি। তবে তার বাড়ি হাসাইল গ্রামে।

স্থানীয়দের অনেকে অভিযোগ করে বলেন, মটুকপুরের দুর্ঘটনা কবলিত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের তুলনায় সরু। এখানে দুটি স্কুল ও দুটি মাদ্রাসা থাকায় প্রতিদিন অসংখ্য শিশু চলাচল করে। কিন্তু অটোরিকশাগুলো বেপরোয়াভাবে অতিরিক্ত গতিতে চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

এ বিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাব্লিউ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট