
নাজিউল্লাহ ভূইয়া,কেরানীগজ্ঞ প্রতিনিধিঃ
কেরানীগঞ্জের আটি বাজার, নয়াবাজার, বামনশুর ও খোলামুরা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটে অতিষ্ঠ সাধারণ মানুষ। সময় মত রান্না না হওয়া, সিলিন্ডারের অতিরিক্ত খরচ এবং দিনের পর দিন হয়রানির প্রতিবাদে আজ এলাকাবাসী রাস্তায় নেমেছে। এ সময় তারা শিকারিটোলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এ সময় স্থানীয় সাধারণ জনগণ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, আলেম সমাজসহ হাজার হাজার নারি উপস্থিত ছিলেন। মানববন্ধনের পর তারা একটি বিক্ষোভ মিছিল করে।মিছিলটি শিকারিটোলা থেকে আটি বাজার এলাকা প্রদক্ষিণ করে।
এসময় তারা আটি খোলামোড়া প্রধান সড়কের শিকারটোলা, প্যাসেফিক মোড়, নয়াবাজার স্কুল মোড় অবরোধও করে। ফলে এলাকায় প্রায় ১ ঘন্টা যান চলাচলে সাময়িকভাবে বন্ধ থাকে।
এসময় বিক্ষোভকারীরা দ্রুত গ্যাস সংকটের সমাধান এবং আবাসিক এলাকায় অবস্থিত কারখানার অবৈধ সংযোগ বিচ্ছেদে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান।সড়ক অবরোধ চলাকালে আয়োজকরা প্রতিটি পয়েন্টে শুরু করে গণস্বাক্ষর কর্মসূচি। কয়েক ঘণ্টার মধ্যেই এতে হাজারো মানুষ অংশ নেন। পরে এই স্বাক্ষর তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান আয়োজকেরা।আয়োজকরা বলেন“গ্যাস সংকট সমস্যার দ্রুত সমাধান না হলে পরবর্তী ধাপে আরও কঠোর আন্দোলনে যাবে এলাকাবাসী। এলাকার প্রতিটি মোড়ে মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করা হবে। তিতাস অফিস ঘেরাও করে জবাব চাওয়া হবে।
Leave a Reply