1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

তালায় নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

তালা,সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক জনাব আফরোজা আখতারের সাথে তালা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ই ডিসেম্বর) তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা আখতার। উপজেলা নির্বাহী অফিসার জনাব তারেক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব রাহাত খান, তালা থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, ব্যাবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মতবিনিময় সভার শুরুতেই উপস্থিত সুধী মন্ডলী সাতক্ষীরা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব আফরোজা আক্তার কে অভিনন্দন জানান। মতবিনিময়কালে বক্তারা তালার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন, তালাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা, অনলাইন জুয়া, মাদক,তালা হাসপাতালের বিভিন্ন অনিয়ম, কপোতাক্ষ নন খনন, জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপন, আধুনিক বিনোদন কেন্দ্র স্থাপন সহ  উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। উপস্থিত বক্তাদের মতামত গ্রহণ করে নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন তালা উপজেলা কে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে। নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে। যেখানে সকলে স্ব পরিবারে নির্বিঘ্নে, নির্ভয়ে পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারবে।
এ লক্ষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়বদ্ধতার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। নির্বাচন, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রত্যেককে যথাযথ ভূমিকা পালনে সচেষ্ট হতে নির্দেশনা প্রদান করেন। পরিশেষে জেলা প্রশাসক আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে সকল ধরনের গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট