1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

জাতীয় সাংবাদিক সংস্থার ২৭ ডিসেম্বর-২৫ এর মহা মিলনমেলা উদযাপন উপলক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার আগামী ২৭ ডিসেম্বর/’২৫ এর অনুষ্ঠিতব্য আসন্ন সাংবাদিক মহা মিলনমেলা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংস্থার প্রধান কার্যালয়, আজিজ ভবন,মতিঝিল- ঢাকায় মঙ্গলবার (২,ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও নীতি-নির্ধারক পরিষদের সমন্বয়ে এক যৌথ পূর্ব প্রস্তুতিমমূলক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় আসন্ন ২৭ ডিসেম্বরের সাংবাদিক মহা মিলনমেলাকে সার্বিকভাবে সফল করতে এর গতিশীলতা বৃদ্ধি , বাজেট বরাদ্ধ, নিরাপত্তা ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেশবরেণ্য সাংবাদিক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের সুযোগ্য সন্তান ও নীতিনির্ধারণী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নীতি-নির্ধারক পরিষদের সদস্য সচিব আবুল বাশার মজুমদার, সহ-সভাপতি ও মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন মোঃ আতিকুর রহমান আজাদ, নীতিনির্ধারণী পরিষদের সদস্য কবি, লেখক ও গবেষক মুহাম্মদ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব ও মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন শিকদার মোঃ আরিফুল আলম টিটো, কার্যনির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব আনোয়ারুল হক, সহকারী মহাসচিব নাজমুল হুদা, সাংগঠনিক সচিব যথাক্রমে-মোঃ আজিজুর রহমান জয়নাল, শরীফ মোঃ ফায়েজুল কবীর, চট্রগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ মাসুদ আলম, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ জাফরুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব আলহাজ্ব আমির হোসেন, পরিকল্পনা সচিব মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সচিব মোঃ আনজার শাহ্, কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সদস্য মোঃ আতিকুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।উল্লিখতি প্রস্তুতিমূলক সভায় মিলনমেলা–২০২৫ এর সাংস্কৃতিক কর্মসূচি চূড়ান্তকরণ, বিশিষ্ট অতিথির তালিকা প্রণয়ন, মিডিয়া প্রচার ও ৬৪ জেলা ও আট বিভাগ থেকে প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং যে কোনো সময়ের চাইতে সাংবাদিক মহা মিলনমেলাকে অত্যন্ত গর্জিয়াস ও সফলভাবে সম্পন্ন করার বিষয়ে অগ্রাধিকার দেয়া সহ আনুষাঙ্গিক সম্পৃক্ত অন্যান্য বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমত পোষণ করেন যে, এবছর মিলনমেলা হবে সাংবাদিক সমাজের ঐক্য ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ, উপজেলা কমিটি সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সংস্থার ভূমিকা আরো সুসংহত ও শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ, মানসম্মত বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশন এবং ডিজিটাল মিডিয়ার যুগোপযোগী ব্যবহার জোরদার, সততা, নিষ্ঠা- সাহসের সাথে সাংবাদিকতা পরিচালনাকারী সাংবাদিকদের বিশেষ সম্মাননা প্রদান ও তরুণ সাংবাদিকদের উৎসাহিত করতে বিশেষ স্বীকৃতি দেয়ার উদ্যোগের কথাও বলা হয়।

বক্তারা আরো বলেন, সাংবাদিক মহা মিলনমেলা-২০২৫ কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার নৈতিক মূল্যবোধের শক্তিশালী বার্তা বহন করবে। নতুন প্রজন্মের সাংবাদিকদের অভিজ্ঞদের কাছ থেকে শিক্ষা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণা জোগাতে সহায়ক হবে। পরিশেষে সভার সভাপতি মোঃ জামাল হোসেন সকল সদস্য ও শুভানুধ্যায়ীকে সময়মতো উপস্থিত থেকে আসন্ন ২৭ ডিসেম্বর/’২৫ এর অনুষ্ঠানটিকে আন্তরিকতার সাথে সফল করার জন্য সবাইকে উদাত্ত আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট