1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তায় শিক্ষার্থীরা হতাশায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের একটি মাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগন অবস্থান কর্মসূচীর পর গতকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতিতে থাকায় অভিভাবকরা উদ্ভিগ্ন ও দুশ্চিন্তায় এবং শিক্ষার্থীরা হতাশায় ভোগছে। সারা বছর পড়াশোনা করিয়ে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া। অনেকেই বলছেন এইসময়ে শিক্ষকদের আন্দোলনে যাওয়া ঠিক হয় নাই।

এবিষয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাকিব জানান, শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যা ও বৈষম্য দূরীকরণে আমাদের ন্যায্য ও প্রাপ্য অধিকার আদায়ের লক্ষে আন্দোলনে আছি। আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কর্মবিরতিতে আছি এবং তাদের নির্দেশনায় প্রত্যাহার করবো । যতদিন পর্যন্ত অধিদপ্তর আলাদা করাসহ , এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে চার স্তরীয় একাডেমিক সোপান তৈরি, টাইমস্কেল,সিলেকশন গ্রেড, প্রমোশন অতিরিক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের এডভান্স ইনক্রিমেন্ট প্রদান ইত্যাদি দাবী দাওয়া না মানা পর্যন্ত আন্দোলনে থাকবেন বলে জানান।

আন্দোলনের কারণে আমাদের সন্তানতুল্য পরীক্ষার্থীদের যেকোন সমস্যা উত্তোরনের ব্যবস্থা নেবেন প্রয়োজনে শুক্র ও শনিবার পরীক্ষা নেবেন বলেও দৈনিক আলোকিত নিউজকে অবহিত করেন । তিনি আশা করছেন সরকার স্বল্প সময়ের মধ্যে তাদের দাবি দাওয়া মেনে নেবেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সরকারি বিদ্যালয়সমুহের প্রধান শিক্ষকদের ডেকে নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে পরীক্ষা নেওয়ার আহবান জানালে কেন্দ্রীয় কমিটির নির্দেশ না পেলে পরীক্ষা গ্রহণ না করার ইচ্ছা প্রকাশ করেন তাঁরা।

এবিষয়ে ষষ্ঠ শ্রেণির এক অভিভাবক হাসান জানান, খুব শখ করে ছেলেকে সরকারি বিদ্যালয়ে পড়াচ্ছিলাম, যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় ছেলের আর পড়াশোনা করেনা ,ফলাফল ভাল হবেনা। অষ্টম শ্রেণির এক অভিভাবক মনসুর বলেন, ঠিক সময়ে পরীক্ষা না হওয়ায় আমার ছেলে আর পড়ার টেবিলে বসে না,বড়ই দুশ্চিন্তায় আছি।

স্যারদের আন্দোলন করা ঠিক হয় নাই।সপ্তম শ্রেণির ছাত্র হাছিব জানায় অন্যান্য স্কুলের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে,আমাদের পরীক্ষা পরে হলে আমরা শীতকালীন ছুটি পাইব না এবং বেড়াতে যেতে পারবো না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের কারণে জেলার ৭ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭ হাজারের অধিক শিক্ষার্থী সময়মত পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট