1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

লিবিয়ায় দালালের খপ্পরে মরণফাঁদে তিন যুবক, ৬০ লাখ টাকা মুক্তিপন দাবী

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

ইতালিতে যাওয়ার স্বপ্নে পথের শেষ কোথায় তা ভাবেননি শিবচরের তিন যুবক আলমাছ, সজিব ও সবুজ। দালালচক্র আশ্বাস দিয়েছিল সব ঠিক আছে, কয়েক দিনের মধ্যেই ইতালিতে পৌঁছে যাবা। কিন্তু বাস্তবতা হয়ে দাঁড়াল মরুভূমির অন্ধকার কারাগার, হাত-পা-মুখ বাঁধা এক অসহায় জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। তিন যুবককে বেধড়ক পেটানো হচ্ছে। মুখে পানি দেওয়া হচ্ছে না, খাবার নেই, অসহায় দৃষ্টিতে শুধু মুক্তির আকুতি।

দালালচক্র বারবার ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে বলছে ৬০ লাখ টাকা পাঠান। না হলে লাশ পাঠানো হবে। এই কথাগুলো শুনে আলমাছের মা অচেতন হয়ে পড়ে যান। সজিবের বাবা কোনোমতে নিজের চোখের পানি লুকানোর চেষ্টা করেন। বাড়ির উঠানে মায়ের কান্না থামছে না। রাত জেগে ফোনের রিংটোন শুনলেই বুক হিম হয়ে আসে বাবা-মায়ের। কারণ ফোনের ওপার থেকে শোনা যায় শুধু আর্তনাদ মা, বাঁচাও আমাদের বাঁচাও।

সবুজের ছোট ভাই অসহায় গলায় বলেছে -ভাইরে মারার আগে যদি আমরা কিছু করতে পারতাম। একজন কৃষক, একজন দিনমজুর, আরেকজন প্রবাসীর স্বপ্নভাঙা পরিবার তিনটাই এখন এক ভয়াবহ দুশ্চিন্তায়। কেউ গয়না বিক্রি করতে ছুটছেন, কেউ জমি বন্ধক রাখার চেষ্টা করছেন। কিন্তু ৬০ লাখ টাকা! এতো টাকা তাদের জীবনে কখনো চোখে দেখা হয়নি।

এ খবর শুণে গ্রামের মানুষ ছুটে যাচ্ছেন তিন পরিবারের বাড়িতে। সবার একটাই প্রশ্ন-ওরা কি বাঁচবে?

আলমাছের মা কাঁদতে কাঁদতে বলেন, ছেলেটা নিয়া আর স্বপ্ন দেখি না ও শুধু বাঁচলেই হইল।

সজিবের বাবা বলেন, টাকা দিতে পারলে বাঁচত, কিন্তু টাকা কোথায় পামু? সবুজের বোন নিভৃতে শুধু একটা কথাই বলছে-
ভাইরে একটা বার বাসায় ফেরত আইনা দেন।

স্বপ্নের ইতালির পথে পা রাখা তিন যুবকের জীবন এখন লিবিয়ার মরুভূমির অমানবিক বন্দিদশায় ঝুলে আছে।পরিবারগুলোর দু’চোখ ভরা শুধু কান্না আর অপেক্ষা,কবে ফিরবে আমাদের ছেলেরা।

মানবাধিকার সংগঠনগুলো বলছে- এটি শুধু অর্থনৈতিক প্রতারণা নয় বরং মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ। তাদের দাবি মানবপাচারকারীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করতে হবে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে দু’জন দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট