1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা, ২০৫০ সালের মধ্যে হবে প্রথম

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের বৃহত্তম শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে বসবাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ।

জাতিসংঘের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

জাভা দ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত নিম্নাঞ্চলীয় উপকূলীয় নগরী জাকার্তা এবার দ্বিতীয় স্থান থেকে উঠে শীর্ষে এসেছে। এর ফলে বহু বছর ধরে তালিকার শীর্ষে থাকা জাপানের রাজধানী টোকিও স্থান হারিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। টোকিওর তুলনামূলক স্থিতিশীল ৩ কোটি ৩৪ লাখ জনসংখ্যা তাকে পিছিয়ে দিয়েছে।

অন্যদিকে ঢাকা নবম স্থান থেকে লাফিয়ে উঠে দ্বিতীয় অবস্থানে এসেছে এবং ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের প্রকাশিত ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে— বিশ্বে বর্তমানে ৩৩টি মেগাসিটি রয়েছে, যা ১৯৭৫ সালের তুলনায় চার গুণ বেশি (তখন ছিল মাত্র ৮টি)। মেগাসিটি বলতে ১ কোটির বেশি জনসংখ্যার নগর এলাকা বোঝানো হয়।

এর মধ্যে ১৯টি শহরই এশিয়ায়, এবং শীর্ষ ১০টির ৯টিই এই অঞ্চলে।এগুলো হলো ভারতের নয়াদিল্লি (৩ কোট ২ লাখ বাসিন্দা), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ বাসিন্দা), চীনের আরেক শহর গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ বাসিন্দা), ফিলিপাইনে মানিলা (২ কোটি ৪৭ লাখ বাসিন্দা), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ বাসিন্দা) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ বাসিন্দা)।

আমেরিকায় সবচেয়ে বড় শহর সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে সবচেয়ে বড় শহর লাগোস, নাইজেরিয়া।

জাতিসংঘের বিশ্লেষণ অনুযায়ী, ঢাকার জনসংখ্যা বৃদ্ধির পেছনে রয়েছে— গ্রামাঞ্চল থেকে কাজের সন্ধানে রাজধানীতে মানুষের ঢল, জলবায়ু পরিবর্তনজনিত বন্যা, নদীভাঙন ও সমুদ্রস্তর বৃদ্ধি এবং নিরাপদ জীবনের সন্ধানে গ্রাম ছাড়তে বাধ্য হওয়া মানুষ

ঢাকার মতো জাকার্তাও জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকির মুখে রয়েছে। অনুমান করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে শহরের এক-চতুর্থাংশ পানির নিচে চলে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট