1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি

মাদারীপুরের শিবচরে ১০ম শ্রেণীর স্কুলছাত্রী সুমাইয়া আত্মহত্যার খবর অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরর উপজেলার উমেদপুর ইউনিয়নের অজিফা রবিউল্লাহ্ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার(১৬) এর আত্মহত্যার জন্য দায়ী ও প্ররোচনাকারীদের বিরুদ্ধে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মানবন্ধনটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রথমে উমেদপুর-শিবচর আঞ্চলিক সড়কে ও পরে উমেদপুর বাজারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সড়কটিতে তখন উভয়দিক থেকে যাবনবাহন চলাচল বন্ধ হয়ে যায়- যা’র খবর গতকাল সোমবার দৈনিক আলোকিত নিউজ পত্রিকা ও আলোকিত টিভি নিউজ অনলাইনে প্রচারিত হয়েছে। এ বিষয়ে আরো অধিক অনুসন্ধানের জন্য মঙ্গলবার (২৫, নভেম্বর) শিবচরের উমেদপুর ইউনিয়নের আলেপুরের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা সুমাইয়ার গ্রামে ও অভিযুক্ত রিফাত উকিল সহ অন্যান্যদের বিষয়ে খোঁজ-খবর নিতে গেলে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য যে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ের আলেপুর গ্রামের আসমত উকিলের পুত্র রিফাত উকিল ( ২২) এর সাথে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিলো। রিফাত উকিল ও তার পরিবার উক্ত এলাকায় অত্যন্ত প্রভাবশালী ও প্রচুর অর্থবিত্তের মালিক হওয়ায় এলাকায় তাদের রয়েছে ক্ষমতার দাপট। সুদের ব্যবসাই তাদের প্রচুর অর্থ-বিত্তের মালিক করেছে, টাকার গরমে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত এলাকার অনেকেই অভিযোগ করেছেন। পক্ষান্তরে সুমাইয়া আক্তারের পরিবার অপেক্ষাকৃত গরীব ও দূর্বল প্রকৃতির মানুষ। তাদের প্রেমের বিষয়টি রিফাতের পরিবার জেনে ফেললে তারা সুমাইয়া আক্তারকে মেনে নিতে পারেনি এবং বিভিন্নভাবে অপমান-অপদস্ত, ভয়-ভীতি দেখায়। এমনকি তাদের বসতবাড়ীতে গিয়েও তাকে এবং পরিবারের লোকজনকে অপমান-অপদস্ত করে। এরই প্রেক্ষিতে সুমাইয়া আক্তার অপমান সইতে না পেরে আত্মহননের পথ বেছে নেয় এবং ১৯ নভেম্বর তারিখে পার্শ্ববর্তী একই গ্রামের তার নানীর বাড়ীতে গিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরবর্তাতীতে সুমাইয়ার পিতা আত্মহত্যার প্ররোচনাকারী প্রধান আসামী রিফাত উকিল এবং তাদের সহযোগিতাকারী ইব্রাহিম মাদবর, নয়ন মাদবর, মুরাদ মোড়ল ও রিফাত মাদবর এই ৫ জন সহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলাটিকে ধামাচাপা দেয়ার জন্য উল্লেখিত আসামীরা প্রভাবশালীদের ছত্রছাঁয়ায় চেষ্টা-তদবির চালাচ্ছেন এবং মোটা অংকের টাকার বিনিময়ে অনেক-কে ম্যানেজ করা চেষ্টা করছেন বলে সুমাইয়ার পরিবারের লোকজন অভিযোগ করে। হত্যার অভিযোগে মামলা হওয়ায় সুমাইয়া আক্তারের পিতা সহ পরিবারের অন্যান্য লোকজনকে হুমকি-ধমকি দিয়ে মামলা তুলে নেবার চেষ্টা করছে উল্লেখিত রিফাত উকিল ও তার দলবলের লোকেরা , তাদের দেখে নেবে বলেও ভীতি ছড়ানো ও হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় মামলার বাদীপক্ষ সুমাইয়া আক্তার আত্মহত্যার জন্য দায়ীদের আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক দ্রুত গ্রেফতার ও সরকারের কাছে ন্যায়বিচার ও আসামীদের ফাঁসি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট