1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য: শত শত স্কুল বন্ধ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। দেশজুড়ে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, আর বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার রাত থেকেই তাপমাত্রা হঠাৎ নিম্নমুখী হতে শুরু করে। রাত পার হতে না হতেই ভারী তুষারঝড় আঘাত হানে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে আবহাওয়া দপ্তর তুষারঝড় ও বরফজমার কারণে একাধিক সতর্কতা জারি করে, যার মধ্যে “থান্ডারস্নো”র সম্ভাবনার কথাও উল্লেখ রয়েছে।

বিবিসির তথ্যমতে, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে একশোর বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে না পারায় কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে।
স্থানীয় প্রশাসনের ব্যাখ্যায়, বরফে ঢেকে যাওয়া রাস্তা ও তীব্র ঠান্ডায় যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক স্কুলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে গরমের ব্যবস্থা চালু রাখা সম্ভব হয়নি, ফলে জরুরি ভিত্তিতে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতে তুষার জমে বৃহৎ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত শত শত পরিবার অন্ধকারে ছিল। অন্যদিকে উত্তর ইংল্যান্ডের কিছু অঞ্চলে অ্যাম্বার সতর্কতা জারি রয়েছে—বিশেষ করে উত্তর ইয়র্কশায়ারে আরও তীব্র তুষারপাত, বিদ্যুৎ বিপর্যয় ও যাতায়াত বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা কয়েকটি অঞ্চলে অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট দিয়েছে। বিশেষ করে প্রবীণ, শিশু ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বুধবার রাত ছিল চলতি মৌসুমের সবচেয়ে শীতল রাত। অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। ফলে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে ঘন কুয়াশা ও হিমশীতল আবহাওয়া দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট