1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

টঙ্গীবাড়িতে সাকুরা ফিলিং স্টেশনের মালিকের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে বালিগাঁও সাকুরা ফিলিং স্টেশনের মালিক রশিদ বেপারী বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মালিক ফিলিং স্টেশন অরেজিস্ট্রিকৃত বায়না করেও অন্যত্র বিক্রির পায়তারা করছেন। এমনটাই অভিযোগ করেছন বায়নায় মালিক কাজী ইউছুফ হাসান। আর এ প্রতারনার ঘটনা সাথে নাম উঠে এসেছে রশিদ বেপারীর ছেলে ওমর ফারুক হৃদয় ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য দ্বীন ইসলামের বিরুদ্ধে। জানা গেছে, জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁওয়ের সাকুরা ফিলিং স্টেশনটি চলতি বছরের ২ ফেব্রুয়ারী ব্যবসায়ী কাজী ইউছুফ হাসানের কাছে জমিসহ সকল স্থাপনা প্যাকেজ ৮ কোটি টাকা মূল্য নির্ধারণ করে বায়না করেন। এরমধ্যে নগদ ও ব্যাংক লোনসহ ২ কোটি ৯৪ লাখ টাকা পরিশোধ উল্লেখ্য রয়েছে। সময়সীমা নির্ধারণ ছিল চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। সাকুরা ফিলিং স্টেশনটি প্যাকেজ মূল্য ৮ কোটি টাকা নির্ধারণের মধ্যে ছিল ২১ শতাংশ জমি, ডিজেল ডিজিটাল মেশিন ৪ টি, পেট্রোল ডিজিটাল মেশিন ১ টি, ডিজেল ট্যাংক ১ টি, পেট্রোল ট্যাংক ২ টি, মালামাল রাখার গোডাউন ৩ টি ও একটি দ্বিতীয় বিল্ডিং সহ আর অন্যান্য জিনিসপত্র। এদিকে, ব্যবসায়ী কাজী ইউছুফ হাসান একাধিক বার রশিদ বেপারীকে সম্পত্তিসহ স্থাপনা বুঝিয়ে দিতে বললে তিনি নানান টালবাহানা শুরু করেন। সর্বশেষ স্থানীয় ও উপজেলার একাধিক সিনিয়র ব্যক্তিবর্গসহ জমি পরিমাপ করলে। সড়ক ও জনপদের সড়কের একোয়ার বাদে সরেজমিনে সাকুরা ফিলিং স্টেশনের ৭ শতাংশ ১৫ পয়েন্ট জমি পাওয়া যায়।
এ বিষয়টির মিমাংসা নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনসহ সমাধানের চেষ্টা করলেও তার কোন প্রতিকার পাওয়া যায়নি। ফিলিং স্টেশনটি বুঝিয়ে পেতে ভুক্তভোগী এ নিয়ে দুইবার উকিল নোটিশও করেছেন মালিক রশিদ বেপারীর নিকট। এতে মিলছে না এর প্রতিকার।
ব্যবসায়ী কাজী ইউছুফ হাসান বলেন, আমি সাকুরা ফিলিং স্টেশনটি ২১ শতাংশ জমিসহ ৮ কোটি টাকা মূল্যে ক্রয় করি। চলতি ৩০ জুন আমাকে রেজিষ্ট্রেশন করে বুঝিয়ে দেয়ার কথা ছিল। ফিলিং স্টেশনের মালিক নানান তালবাহানা শুরু করছেন। প্রশাসন সহ একাধিক বার সমাধানের চেষ্টা করলেও সমাধান হচ্ছে। এরই মধ্যে অন্যত্র বিক্রির চেষ্টা করছেন। বুঝিয়ে দেয়ার জন্য আমি দু’বার আইনজীবীর মাধ্যমে নোটিশ করেছি।
তিনি আরও বলেন, রশিদ বেপারী ওই উপজেলার একাধিক ব্যক্তির কাছে থেকে পাম্প দেখিয়ে কোটি টাকা মতো দেনা রয়েছে তার। এছাড়া বর্তমান বালিগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার একটি পাওনা টাকার চুক্তি বানিয়ে ফিলিং স্টেশনটি দখল করে চালাচ্ছেন।
সাকুরা ফিলিং স্টেশনের পাইকারী তেল বিক্রেতা নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. মিলন বলেন, আমি ফিলিং স্টেশনের মালিক রশিদ বেপারীর কাছে বাকী তেল বাবদ ৩ কোটি টাকার উপরে পাবো। তিনি আমাকে চেক ও দুইটি পাম্প কাগজ করে দিয়েছেন চালানোর জন্য। ‘হ্যান্ডনোট/কর্জনামা দলিলের মাধ্যমে, যা ২০২৪ সালের ২২ শে জানুয়ারী সম্পাদন হয়। দলিলে লেখা রয়েছে- রশীদ বেপারী মারা গেলেও, তার মৃত্যুর পর পরিবারের সদস্য আমার পাওনা মিটাবেন।
তিনি আরও বলেন, কাগজ অনুযায়ী ফিলিং স্টেশনটি চালাতাম। এখন আমাকে বের করে দিয়ে রশিদ বেপারী ও বালিগাঁও মেম্বার মো. দীন ইসলাম পাম্প পরিচালনা করছেন। চেক ডিজনার করলে, আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে থানায় জিডি করলে, এখন আদালতে মামলা চলমান রয়েছে।
অভিযোগের বিষয়ে সাকুরা ফিলিং স্টেশনের মালিক রশীদ বেপারী জানান, আমি প্যাকেজ আট কোটি টাকা পাম্প বিক্রি করেছি। আমি এর নিচে হলে রেজিস্টার করে দিবো না। যে টাকা আমাকে দিছে, তা আমি ফেরত দিয়ে দিবো। এখানে সড়ক ও জনপথের জমি রয়েছে এমন প্রশ্নে তিনি জানান, আমি এগুলোসহ কিনছি, সহ বিক্রি করমু। এ নিয়ে বালিগাঁও ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. দ্বীন ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রশীদ বেপারীর কাছে থেকে টাকার বিনিময় পাম্প চালাচ্ছি। আমার কাছে পাম্প মর্গেজ আছে। আপনি একজন জনপ্রতিনিধি হয়ে এ পাম্প নিয়ে পাইকারী তেলের পাওনাদার মিলনের একাধিক বিচার-শালিশ করেছেন। তাহলে এখন আবার ব্যবসা করতে আসলেন কিভাবে এ পাম্পের জবাবে তিনি বলেন, জনপ্রতিনিধিরা কি ব্যবসা করতে পারে না। আমি টাকা দিয়ে ব্যবসা করছি। আমার ঢাকায় ব্যবসা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট