1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার ঘোষণা ক্রাউন প্রিন্সের

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও জোরদার করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বিদ্যমান ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ কাঠামোকে সম্প্রসারণ করে তা প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন সৌদি ক্রাউন প্রিন্স। বিষয়টি নিশ্চিত করেছে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদন।

এমবিএস বলেন, “আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিনিয়োগ করেছি। আশা করছি আজ বা আগামীকাল আমরা ঘোষণা দিতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করছি।”

তিনি জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নিরাপত্তা ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে নতুন নতুন চুক্তি হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

ঘোষণায় কিছুটা বিস্মিত প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, “আপনারা বলতে চাইছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হতে যাচ্ছে?” জবাবে এমবিএস হাসিমুখে বলেন, “অবশ্যই। আজ যেসব চুক্তি স্বাক্ষর হচ্ছে, এগুলোই সেই লক্ষ্য পূরণে সহায়তা করবে।”

ট্রাম্প আরও বলেন, “৬০০ বিলিয়ন ডলার তো নিশ্চিতভাবেই আসছে। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই বিনিয়োগের অঙ্ক ১ ট্রিলিয়ন পর্যন্ত যেতে পারে। অবশ্য এটা নিয়ে আমাকে একটু কাজ করতে হবে।”

এদিকে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এই বৈঠককে দুই দেশের সম্পর্কের জন্য “মাইলফলক” হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে বিনিয়োগ, কর্মসংস্থান এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট