1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রাজবাড়ীতে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিএনপি নেতা বহিষ্কার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিঃ

কুরুচিপূর্ণ স্লোগান , বিএনপি নেতা বহিষ্কার কুরুচিপূর্ণ স্লোগান, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রাজবাড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করেছে রাজবাড়ি জেলা বিএনপি।
গতকাল সোমবার দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব এ্যাড.কামরুল আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ি সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ি-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত হয়ে রাজবাড়ি-১ আসনের কেন্দ্র ঘোষিত মনোনয়ন পরিবর্তন করার দাবিতে রাজবাড়ি পৌর বিএনপির কিছু কর্মীবৃন্দের একতায় একটি মিছিল শুরু হয়। ওই মিছিলে আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয় ভাবে শিষ্ঠাচার বহির্ভূত কর্মকাণ্ড করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই স্লোগানের বিষয়টি ইলেকট্রনিক্স মিডিয়াসহ সব প্রকারের মিডিয়ায় প্রচার ও প্রকাশ হয়, এবং স্লোগানের ভিডিওটি রাজবাড়ি জেলা বিএনপির দৃষ্টিগোচর হওয়ার পর আপনাকে তাৎক্ষণিক ভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। আপনি লিখিতভাবে কারণ দর্শিয়েছেন, যা জেলা বিএনপির কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়নি। আপনি রাজবাড়ি পৌর বিএনপির একজন দ্বায়িত্বশীল নেতা হিসাবে ওই ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই আপনাকে রাজবাড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সব প্রকারের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ আজকের তারিখ থেকেই কার্যকর হবে।
বহিষ্কারাদেশের অনুলিপিটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড.লিয়াকত আলী বাবু বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একজন সব মহলে সমাদৃত রাজনীতিবিদ৷ অতি উৎসাহী হয়ে তার নাম উচ্চারণ করে, কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শৃঙ্খলা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে রাজবাড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলে। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায়, তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সকল প্রকারের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল।
উল্লেখ্য, রাজবাড়ি-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল ১৬ নভেম্বর বিকেলে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক ও রাজবাড়ি-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা। এসময় আসলামপন্থী অনুসারী রাজবাড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। যেই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় তৈরি হয়। পরে গত রবিবার দিবাগত রাতে এক নোটিশ আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট