1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

শিবচরে আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে সারারাত সড়কে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

আওয়ামী লীগের ঘোষিত ১৭ নভেম্বরের লকডাউন প্রতিহত করতে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লা রাতভর সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (১৬ নভেম্বর) রাত ১১টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত তিনি শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও থানার আওতাধীন প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু মোল্লা, উপজেলা বিএনপির সদস্য মাহাবুব মাদবর, পৌর বিএনপির সদস্য সচিব আজমুল হুদা সেলিম খানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী । সারারাতব্যাপী নেতাকর্মীরা যান চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন।

এ বিষয়ে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা বলেন
ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের উপর জুলুম চাপিয়ে লকডাউনের নামে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চায়। কিন্তু জনগণের অধিকার রক্ষায় আমরা রাজপথে আছি, থাকবো। লকডাউন প্রতিহত করতে যেকোনো অপশক্তিকে কঠোর হাতে দমন করা হবে। শিবচরের জনগণের চলাচল ও নিরাপত্তায় কোনো হুমকি বরদাশত করা হবে না। আমরা রাতভর মানুষের জান মালের নিরাপত্তা ও নির্বিঘ্নে যান চলাচলের জন্য রাজপথে ছিলাম, পাদ্মাসেতুর দক্ষিণ পশ্চিম অঞ্চলের নাউডুবা গোলচত্বর থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোল চত্বর পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে ছিল। লিটন চৌধুরীর গুন্ডাবাহিনী কে কোথাও পাওয়া যায়নি পেলে আমরা তাদেরকে প্রতিহত করতাম এবং পুলিশের হাতে সোপর্দ করতাম।

কামাল জামান মোল্লার এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাতভর শিবচরের বিভিন্ন রাস্তা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দৃশ্যমান ছিল। স্থানীয়রা জানান, সড়কে ব্যারিকেড ও আতঙ্ক দূর হওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষায় তারা মাঠে আছেন এবং লকডাউনের নামে সন্ত্রাসী তৎপরতা চলতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট