1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী, সমাজকর্মী ও উন্নয়ন কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এসব অবৈধ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং স্থানীয় কৃষি জমি, বনায়ন ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন ইটভাটা গড়ে উঠেছে। এসব ভাটায় নির্দ্বিধায় কাঠ পোড়ানো হচ্ছে, যা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এর ফলে এলাকার বায়ু দূষণ, ফসলের উৎপাদন হ্রাস, এমনকি শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টসহ নানা রোগ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বরেন্দ্র অঞ্চলে খরা,অতিখরা, অনাবৃষ্টি,অসময়ে বৃষ্টি আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন অনেকটাই কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর পরিস্থিতি হিসেবে পরিচিত পেয়েছে। এর মধ্যে ইটভাটার বিষাক্ত কালো ধুঁয়া এ অঞ্চলের কৃষি ও ফসলি জমির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে সমাজকর্মী মিজানুর রহমান বলেন, “ইটভাটার কারণে আশপাশের গাছপালা শুকিয়ে যাচ্ছে, কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয় ঘটবে।”
একই সঙ্গে উন্নয়ন কর্মী রওশন আরা বলেন, “অবৈধ ইটভাটা বন্ধ করা শুধু আইনগত দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নৈতিক দায়িত্ব।”
এলাকাবাসীর দাবি, প্রশাসন যেন অবিলম্বে এসব অবৈধ ইটভাটা বন্ধ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। তাদের মতে, “জলবায়ুর বিরূপ প্রভাব রোধ করতে হলে ক্ষতিকর ও অবৈধ ইটভাটা বন্ধ থাকাই ভালো।”
পরিবেশবাদীরা বলছেন, সরকার ঘোষিত পরিবেশবান্ধব প্রযুক্তি “হফম্যান ও টানেল কিলন” ব্যবহার না করে যারা ঐতিহ্যবাহী কাঠ-পোড়ানো পদ্ধতিতে ইট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট