1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

বিহারে এনডিএ জোটের নিরঙ্কুশ জয়, মোদির নজর এবার পশ্চিমবঙ্গে

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালেই স্পষ্ট হয়ে গিয়েছিল ফল এনডিএ জোট ফের একবার রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করছে। সব জল্পনা–কল্পনা ও সমীক্ষার পূর্বাভাস উল্টে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি–জেডিইউ জোট ২৪৩ আসনের মধ্যে দুই শতাধিক আসনে জয় পেয়ে শক্ত অবস্থান গড়ে তুলেছে।

চলতি মাসের ৬ ও ১১ নভেম্বর দুই দফায় অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। মোট ভোটের হার ছিল প্রায় ৬৭ শতাংশ। সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে প্রয়োজন মাত্র ১২২ আসন, সেখানে এনডিএ পেয়েছে ২০২টি আসন—যা মূলত একেবারে ‘ওয়ান সাইডেড’ ফলাফল। এর বিপরীতে আরজেডি জোট পেয়েছে মাত্র ৩৫টি আসন, আর বাকি ৬টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য দলীয় প্রার্থীরা।

সমীক্ষাগুলোতে কখনো ১৩০, কখনো ১৬০–এর মতো সংখ্যার অনুমান ঘুরলেও ফলাফলে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। বিশ্লেষকদের মতে, টানা দুই দশক ক্ষমতায় থাকলেও নীতীশ কুমারের প্রতি ভোটারদের আস্থা এবং বিজেপির সংগঠনী শক্তিই এনডিএকে এই বড় ব্যবধানে এগিয়ে দিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দিল্লিতে বিজেপি সদর দফতরে কর্মীদের ধন্যবাদ জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিহারের রায় স্পষ্ট—জনগণ উন্নয়ন চায়। আর এই জয়ের পর এখন আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। বাংলায় ‘জঙ্গলরাজ’ উৎখাত করেই ছাড়বে বিজেপি।

মোদির বক্তব্যে স্পষ্ট ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপি নতুন কৌশল সাজাচ্ছে। রাজ্যের নারীর নিরাপত্তা, আইনশৃঙ্খলা, বাংলাদেশি অনুপ্রবেশ ও ভোটার তালিকা সংস্কার—এই চার ইস্যুকে ঘিরেই তীব্র লড়াইয়ের ইঙ্গিত মিলছে।

বিহার ভোটকে ঘিরে বিতর্ক কিন্তু কম নয়। ভোটের আগে তালিকা পুনর্বিন্যাসের সময় ৪৭ লাখের বেশি ভোটারের নাম বাদ যাওয়ায় বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে। তাদের অভিযোগ—এই ‘পরিকল্পিত অপসারণে’ এনডিএর লাভ হয়েছে।

ফল ঘোষণার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট কারচুপি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট