1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

আজকের লকডাউন ঘিরে গাজীপুরের সার্বিক পরিস্থিতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

রোকসানা কাজল,ষ্টাফ রিপোর্টারঃ

আজ ১৩ নভেম্বর ২০২৫ ইং আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় গাজীপুরেও জনমনে এক ধরনের আতঙ্ক ও উৎকন্ঠা বিরাজমান ছিল। সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানী ঢাকার মতোই মহা সড়কগুলো ছিল যানবাহন শূন্য। আর সে কারণে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছিল অচলাবস্থা।সকালে থেকেই সড়কগুলো প্রায় ফাঁকা দেখা গেছে। গণপরিবহন সীমিত আকারে চললেও উল্লেখযোগ্য যাত্রী ছিল না। আওয়ামী লীগের ঘোষিত আজকের “লকডাউন কর্মসূচি”র কারণে সকাল থেকেই নগরজীবনে স্থবিরতা নেমে আসে। জেলা ও মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ, র‌্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য প্রয়োজনীয় পুলিশ চেকপোস্ট বসিয়েছে।
সহিংসতা ও উত্তেজনাঃ জেলার বেশ কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেলেও বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। কিন্তু গতরাতে ( বুধবার দিবাগত রাত) লকডাউনকে কেন্দ্র করে কয়েকটি স্থানে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা খবর পাওয়া গেছে। শিক্ষা ও কর্মজীবীদের দুর্ভোগঃ লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই বন্ধ রাখা হয়েছে। যেসব প্রতিষ্ঠানে পরীক্ষা নির্ধারিত ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে। অফিসপাড়ায় উপস্থিতি ছিল অনেক কম। তবে অনেক প্রতিষ্ঠান অনলাইনে কার্যক্রম চালিয়েছেন। কর্মজীবী মানুষের মধ্যে যাতায়াতের ভোগান্তি ও জীবনের অনিশ্চয়তা ছিল লক্ষ্যণীয়। সাধারণ মানুষ মতে রাজনৈতিক এমন কর্মসূচির প্রভাবে তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। এমনকি বাজারে নিত্য পণ্যের দাম কিছুটা বেড়েছে এবং পরিবহন সংকটে নিত্যপণ্যের সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। আওয়ামীলীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন বলে আন্দোলনরত অনেক নেতা কর্মী জানিয়েছেন। আজকের লকডাউন সারাদেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের জীবনে ভোগান্তি বেড়েছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত বড় কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল বলে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন। পরিশেষে দেশজুড়ে অনিশ্চিত রাজনৈতিক এমন পরিস্থিতির নিরসন ও স্বাভাবিক এবং স্থিতিশীলতার জন্য অপেক্ষায় প্রহর গুনছে দেশের প্রতিটি মানুষ। সাধারণ মানুষ এখন সকল রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে দেশকে বাসযোগ্য করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট