1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

সার না পাওয়া দিশেহারা কৃষকদেরকে নিয়ে প্রশাসনের কাছে জবাব চেয়ে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বিকাশ কুমার দাস,স্টাফ রিপোর্টারঃ

সার না পাওয়া দিশেহারা কৃষকদেরকে নিয়ে প্রশাসনের কাছে জবাব চেয়ে বিক্ষোভ মিছিল। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোক তাদের ডিলারদের কাছে সার নিতে আসে কিন্তু তারা কোন ডিলারের কাছেই সার পাইনি। তাই তারা সকল কৃষক মিলে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখেরুজ্জামান মাসুমের কাছে গেলে সে কোন প্রতিকার না পেয়ে খেটে খাওয়া অসহায় সার সংকটকৃত কৃষকদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নিয়ে পৌর শহরের প্রধান, প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড শহীদ মিনার চত্বর কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। পরবর্তীতে মিছিলটি উপজেলা চত্বরে সমবেত হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কৃষকদের অভিযোগ, চলতি রবি মৌসুমে ডিএপি, ইউরিয়া ও টিএসপি সারের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় ডিলাররা পর্যাপ্ত সার সরবরাহ করতে পারছেন না, ফলে জমিতে রোপণকাজ ব্যাহত হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে সার কিনছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া কৃষক আব্দুল মান্নান বলেন, ‘আমরা সার না পেলে জমিতে বীজ ফেলব কীভাবে? সরকার নির্ধারিত দামে সার পাচ্ছি না আমরা। ডিলাররা বলছেন, গুদামে সরবরাহ কম।’ আরেক কৃষক পলান মোল্লা অভিযোগ করেন, ‘ডিলাররা রাতের আঁধারে বেশি দামে বাইরে সার বিক্রি করছে। এ কারণেই সংকট তৈরি হয়েছে। মৌসুমের শুরুতেই আমরা সার না পেলে আবাদে মার খেতে হবে।’ বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের পর্যাপ্ত নজরদারি না থাকায় ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। তারা অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখেরুজ্জামান মাসুম বলেন, ‘কৃষি কর্মকর্তাদের উদাসীনতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ডিলাররা সার মজুত ও অবৈধ বিক্রির সুযোগ পাচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.শারমিন জাহানের সাথে যোগাযোগ করার জন্য তাকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি এবং পরবর্তীতে তিনি ফোনটি বন্ধ রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট