1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

দুই দিনের মধ্যে এশিয়া কাপের ট্রফি চায় ভারত, নইলে ঝড় উঠবে আইসিসি সভায়

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

আইসিসির সভায় নানা কিছু নিয়েই আলোচনা হয়। মতবিরোধ হয়, টানাপোড়েন তৈরি হয়। তবে এবারের সভায় যা হতে পারে, তা অভূতপূর্ব। এশিয়া কাপের ট্রফি নিয়ে আইসিসি সভা উত্তপ্ত হয়ে আর কবে!

দুবাইয়ে আইসিসি সভা আগামী মঙ্গলবার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সচিব দেবাজিৎ সাইকিয়ার আশা, এর আগেই মুম্বাইয়ের বোর্ড সদর দপ্তরে পৌঁছে যাবে ট্রফি। ভারতের জনগনকেও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, ট্রফি ভারতে ফিরবেই।

পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপের শিরোপা জিতেছে সেই ২৮ সেপ্টেম্বর। কিন্তু ট্রফি এখনও ছুঁয়ে দেখতে পারেনি তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, তার কাছ থেকে ট্রফি না নিতে অনড় ভারতীয় বোর্ড। নাকভিও নিজের অবস্থান থেকে সরেননি এক চুলও।

ক মাসের বেশি সময় ধরে চলছে টানাপোড়েন। ভারতীয় বোর্ড তাই বেশ ক্ষুব্ধ। এশিয়া কাপের ফাইনালের পর ট্রফি না পেয়ে সাইকিয়া বলেছিলেন, পরবর্তী আইসিসি সভায় ব্যাপারটি তুলবেন তারা। সেই সভার সময় ঘনিয়ে এসেছে। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বললেন, সভার আগেই ট্রফি পাওয়ার আশা করছেন তারা।

“হ্যাঁ, আমরা কিছুটা অসন্তুষ্ট যে, এক মাসের বেশি পেরিয়ে গেলেও ট্রফি আমাদেরকে দেওয়া হয়নি। ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি। দিন দশেক আগে আমরা এসিসি সভাপতির কাছে চিঠিও লিখেছিলাম, কিন্তু তাদের অবস্থানের কোনো পরিবর্তন নেই।”

“তারা এখনও ট্রফি তাদের কবজায় রেখেছে। তবে আমরা আশা করছি, দুই-এক দিনের মধ্যেই মুম্বাইয়ে বিসিসিআই অফিসে আমাদের কাছে ট্রফি পৌঁছে যাবে।”

এই সময়ের মধ্যে ট্রফি না পেলে নিজেদের করণীয় ঠিক করে রেখেছে ভারতীয় বোর্ড। সাইকিয়া জানিয়ে দিলেন, আটঘাট বেঁধেই আইসিসি সভায় যাবেন তারা।

“বিসিসিআইয়ের পক্ষ থেকে আমরা পুরোপুরি প্রস্তুত, ব্যাপারটি কীভাবে সামলাতে হয় এবং ভারতীয় জনগণকে নিশ্চয়তা দিচ্ছি যে, ট্রফি এখন ভারতে ফিরবেই। কেবল সময়টা এখনও চূড়ান্ত নয়। তবে একদিন না একদিন ট্রফি আসবেই।”

“পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচেই জিতেছি আমরা এবং ট্রফিও জিতেছি। চ্যাম্পিয়নশিপ জিতেছি। সবকিছুই রেকর্ডে আছে। কেবল ট্রফি নেই। আশা করি, শুভবুদ্ধির উদয় হবে।”

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব ক্রিকেটে নানাভাবেই পড়েছে যুগে যুগে। তবে এবারের এশিয়া কাপে তা ছাড়িয়ে গেছে অতীতের সবকিছুকে। গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভাব। ম্যাচের পরে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। প্রতিবাদে পুরস্কার বিতরণী আয়োজন ও সংবাদ সম্মেলন বর্জন করে পাকিস্তান। তোলপাড় ওঠে ক্রিকেটবিশ্বে। পরে সুপার ফোর পর্বের ম্যাচ ও ফাইনালেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। বিতর্ক ও কথার লড়াই চলতে থাকে।

আসরের তিন ধাপে দুই দলের তিন ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত।

ফাইনালের পর এই নাটক নেয় নতুন মোড়। এসিসির প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় চ্যাম্পিয়ন ভারতীয় দল। তাদের চাওয়া ছিল অন্য কারও কাছ থেকে ট্রফি নেওয়া। কিন্তু নাকবি তাতে ছিলেন নারাজ। ভারতীয় দলকে ট্রফি না দিয়ে মঞ্চ থেকে তা সরিয়ে ফেলা হয়। কল্পিত ট্রফি নিয়ে ছবির জন্য পোজ দিয়ে উদযাপন করে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট