1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রাউজানে র‍্যাব-৭-এর অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার: গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

রাউজান চট্টগ্রামঃ

চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকায় র‍্যাব-৭, চট্টগ্রাম পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‍্যাব।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সংস্থাটি জানতে পারে—রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার একটি বসতবাড়িতে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুদ ও তৈরি করে আসছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে র‍্যাব-৭ এর একটি বিশেষ আভিযানিক দল জনৈক কামাল উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির মালিক মোঃ কামাল (৫০), পিতা-মৃত খায়েজ আহমেদ এবং তার সহযোগী মোঃ সোহেল আহমেদ (৪৪), পিতা-মৃত সফিক আহমেদ, উভয়ে নোয়াপাড়া এলাকার বাসিন্দা—তাদেরকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের বসতবাড়ি তল্লাশি করে র‍্যাব সদস্যরা ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা, এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত কামাল উদ্দিনের বিরুদ্ধে রাউজান থানায় অন্তত তিনটি মামলা রয়েছে।

র‍্যাব-৭ জানায়, দীর্ঘদিন ধরে রাউজান এলাকায় একটি সংঘবদ্ধ অস্ত্র চক্র গোপনে অস্ত্র কারখানা স্থাপন করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রি করে আসছিল। চক্রটি অত্যন্ত কৌশলীভাবে কাজ করতো এবং এলাকায় অপরিচিত কাউকে দেখলেই সতর্ক হয়ে যেত। তাই অভিযানের পূর্বে গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় র‍্যাব সদস্যদের কঠিন পরিশ্রম ও ধৈর্যের পরিচয় দিতে হয়েছে।

র‍্যাব-৭, চট্টগ্রামের কর্মকর্তা জানান, রাউজানসহ আশপাশের এলাকায় অস্ত্র চক্রের সক্রিয়তা দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্র কারখানার পেছনে থাকা মূল হোতাদের খুঁজে বের করা হবে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ জব্দ সরঞ্জামাদি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট