1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

জাতীয় রিপোর্টার্স ক্লাব, মাদারীপুর জেলা শাখা অভিষেক ও পরিচিতি সভার মধ্য দিয়ে নবযাত্রা শুরু

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে অনুষ্ঠিত হলো জাতীয় রিপোর্টার্স ক্লাব (রেজিঃ নং-১৮৪) মাদারীপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা। শনিবার (৪ অক্টোবর) বেলা ১২ টায় শহরের শকুনী লেকের পাড়ে স্বপ্নচূড়া রেষ্টুরেন্টের রুফটপে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত সংস্থার জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ তাজুল মাতুব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সার্বিক তত্বাবধান এবং দৈনিক আলোকিত নিউজের ষ্টাফ রিপোর্টার ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক ও মাদারীপুর জেলার সভাপতি মোঃ ফায়েজুল শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আঃ আলীম, সাধারণ সম্পাদক এস,এম হৃদয় ইসলাম চুন্নু, আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব বর্ষিয়ান নেতা জাহান্দার আলী জাহান, জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোখলেছুর রহমান, জজকোর্ট মাদারীপুর এর জিপি এ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী (মস্তফা), বিটিভির সাবেক সিনিয়র সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলার প্রধান উপদেষ্টা মোঃ মাহাবুর রহমান বাদল, জেলা যুবদলের সভাপতি মোঃ ফারুক বেপারী, জেলা মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এস,এম আরাফাত হাসান, জেলা জাতীয় রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, সহ-সভাপতি আনোয়ার হাওলাদার সহ উক্ত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই উক্ত সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও প্রধান অতিথি মোঃ আঃ আলীম নবগঠিত মাদারীপুর জেলার কার্যনির্বাহী কমিটির সভাপতি তাজুল মাতুব্বার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ অন্যান্য সকল সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা বরণে পরিচয় করিয়ে দিয়ে বেলেন, জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখা মাদারীপুরের সর্বস্তরের সাংবাদিক সমন্বয়ে গুণীজন রাজনীতিবিদ, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, সুশীলসমাজ, সচেতন নাগরিকদের নিয়ে অত্যন্ত একটি সুন্দর আয়োজন করেছে, যা প্রশংসার দাবী রাখে। তিনি সততা, নিষ্ঠা, পেশাগত দক্ষতা, মেধা,সাহস ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মাদারীপুরবাসি সহ দেশ ও জাতিকে এগিয়ে নিতে কাজ করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপি’র সদস্য সচিব বর্ষিয়ান রাজনীতিবিদ জাহান্দার আলী জাহান বলেন, বিগত পতিত স্বৈরাচারীদের আমলে সাংবাদিকরা নানাবিধ হয়রাণির শিকার হয়েছে, মুক্ত চিন্তা নিয়ে স্বাধীনভাবে তারা কলমে লিখতে পারেনি, বাক স্বাধীনতা ছিলো না, এমনকি সাংবাদিকরা হত্যা, জেল-জুলুমের শিকার হয়েছে। তিনি আরো বলেন একটি দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই রাষ্ট্রের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সাংবাদিকদের কলম স্বাধীন করে দিতে হবে, আবার সাংবাদিকদেরও দেশ ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান বলেন, দেশ থেকে ফ্যাসিজমরা পালিয়ে গেছে, সাংবাদিকরা এখন গণমাধ্যমে মুক্ত সংবাদ পরিবেশন করতে পারছেন, সাংবাদিকদের সম্মান করে জায়ায়াতে ইসলামী বাংলাদেশ। অনুষ্ঠানের সঞ্চালনকারী আলোকিত নিউজের সাংবাদিক শরীফ মোঃ ফায়েজুল কবীর বলেন, বিগত জুলাই গনঅভ্যুত্থানের আগের সরকারের আমলে সাগর-রুনি হত্যা হয়েছে, তাদের হত্যার বিচারের তদন্ত প্রতিবেদন ১২৫ বার পিছিয়ে, কারা তাদের হত্যা করেছে তা সকলের জানা কিন্তু তাদের মুখোশ উম্মোচন করে জাতির সামনে প্রকাশ করে সর্বোচ্চ সাজা দিতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, ন্যায্য দাবী-দাওয়া পূরণ করতে হবে, তিনি আরো বলেন সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও গতকাল শুক্রবার ৩ সেপ্টেম্বর রাতে বাগেরহাটে আরেক সাংবাদিক আবু তৈয়বকে হত্যা করেছে সন্ত্রাসীরা- সাংবাদিক হত্যাকান্ড ও নির্যাতনের বিষয়টি রাষ্ট্রের একটি স্তম্ভকে নড়বড়ে করে রাষ্ট্র দূর্বল করার ফ্যাসিজম চক্রান্ত-ষড়যন্ত্র কিনা-তা খতিয়ে দেখতে হবে গোয়েন্দা সংস্থা ও সরকারকে। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্যসভাপতির সমাপণী বক্তব্যে মোঃ তাজুল মাতুব্বর প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, উপস্থাপক সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করন। সম্মানিত অতিথি, উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী কমিট সহ সার্বিক ব্যবস্থাপনার বেশী ভূমিকা রেখে কষ্ট করার জন্য ক্রেষ্ট প্রদান করেন। এভাবেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট