1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

গাজায় অভিযান বন্ধে ট্রাম্পের আহ্বানে সাড়া দিল ইসরায়েল

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি প্রস্তাবে এবার কার্যকর সাড়া মিলছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাবের বেশিরভাগ শর্তে সম্মতি জানানোর পর এবার যুদ্ধবিরতির পথে এগোচ্ছে ইসরায়েলও। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল পুরোপুরি প্রস্তুত।

ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি রেডিও’ এক খবরে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীকে ‘গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর’ নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
এ বিষয়ে আর্মি রেডিওর  সংবাদকর্মী ডরোন কাদোস বলেন, ইসরায়েলের ‘রাজনৈতিক মহল’ গাজায় চলা সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে বলেন, “হামাস যদি সত্যিই শান্তি চায়, তাহলে গাজায় বোমাবর্ষণ ও অভিযান এখনই থামাতে হবে। এটি স্থায়ী শান্তির পথ তৈরি করবে।”

এরপরই হামাস একটি বিবৃতি দিয়ে জানায়, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার আওতায় তাদের কব্জায় থাকা সব জিম্মিকে—জীবিত এবং মৃত—মুক্তি দিতে প্রস্তুত। পাশাপাশি গাজার প্রশাসনিক কর্তৃত্ব জাতীয় ঐকমত্যভিত্তিক একটি টেকনোক্র্যাট সরকারের কাছে হস্তান্তরেরও ইঙ্গিত দেয় সংগঠনটি।

হামাসের এ ইতিবাচক অবস্থানের প্রতিক্রিয়ায় দ্রুত সাড়া দেয় ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সঙ্গে আমাদের অবস্থান সামঞ্জস্যপূর্ণ। পরিকল্পনার প্রাথমিক ধাপ বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।”

বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের এমন সাড়া অবশেষে দীর্ঘমেয়াদি সংঘাতের অবসানে বাস্তবসম্মত সুযোগ তৈরি করেছে। যদিও চূড়ান্ত চুক্তি ও তার বাস্তবায়ন নির্ভর করবে মধ্যস্থতাকারী দেশগুলোর কার্যকর ভূমিকার ওপর।

এদিকে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, হামাসকে সময়সীমার মধ্যে আনুষ্ঠানিকভাবে শান্তি প্রস্তাবে সম্মতি জানাতে হবে, অন্যথায় “অভূতপূর্ব পরিণতির মুখোমুখি” হতে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত ২০ দফার শান্তি পরিকল্পনায় বলা হয়, গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মির মুক্তি, মৃতদের দেহাবশেষ হস্তান্তর এবং ইসরায়েলে আটক শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। পরিকল্পনাটিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট